বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সংগীতের মর্যাদাপূর্ণ আসার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৬। এবারের আসরে সঞ্চালনা করেন জনপ্রিয় র্যাপার স্নূপ ডগ।
আসরের বিশেষ আকর্ষণ ছিলেন টেইলর সুইফট। মিউজিক ভিডিও তৈরির স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘আর্টিস্ট ডিরেক্টর অনারস’ দেওয়া হয়। এর মাধ্যমে ভিএমএ-এর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ার রেকর্ড গড়লেন তিনি।
এদিকে রক সংগীতে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি গ্রাঞ্জ ব্যান্ড ‘নির্ভানা’ কে মর্যাদাপূর্ণ মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা) প্রদান করা হয়েছে।
এই আয়োজনে ১৩টি মনোনয়ন নিয়ে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়ার রেকর্ড গড়েছেন ম্যাডোনা। ৬৮ বছর বয়সী পপতারকা এখন পর্যন্ত সাতটি পুরস্কার জিতেছেন। বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেয়ে ম্যাডোনা বলেন, ‘আমি যখন ৪৩ বছর আগে প্রথম ভিএমএ-তে পারফর্ম করেছিলাম, তখন আপনাদের অনেকেই হয়তো জন্ম নেননি।’

অনুষ্ঠানের শুরুতে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটার জমিয়ে তোলেন ম্যাডোনা। সাবরিনা কার্পেন্টার এবং শার্লি এক্সসিএক্স-এর সঙ্গে তাঁর পরিবেশনা পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখে।
‘দ্য ফেইট অব ওফেলিয়া’ গানের জন্য টেলর সুইফট ‘ভিডিও অব দ্য ইয়ার’ সম্মাননাসহ মোট তিনটি বিভাগে জয় পেয়েছেন। পুরস্কারটি গত মাসে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া কিংবদন্তি কান্ট্রি গায়িকা ডলি পার্টনকে উৎসর্গ করেন। বিশেষ গানের মাধ্যমে প্রয়াত ডলি শ্রদ্ধা জানান কেসি মাসগ্রোভস। এছাড়া জর্জ মাইকেলের স্মরণে পারফর্ম করেন সম্বর, রে, টেডি সুইমস এবং অ্যাডাম ল্যাম্বার্ট।
অন্যান্য বিভাগে বিজয়ীরা
সেরা পপ: লিসা (গান: ড্রিম)
সেরা নতুন শিল্পী: সিয়েনা স্পিরো
ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): নির্ভানা (গ্রাঞ্জ ব্যান্ড)
সেরা গ্রুপ ও সেরা কে-পপ ও বর্ষসেরা গান: বিটিএস (গান: সুইম)
সেরা আরঅ্যান্ডবি: ব্রুনো মার্স (গান: আই জাস্ট মাইট)
সেরা হিপ-হপ: কার্ডি বি ও কেহলানি (গান: সেফ)
সেরা ল্যাটিন: ব্যাড বানি (গান: নুয়েভায়োল)
সেরা অলটারনেটিভ: অলিভিয়া রদ্রিগো (গান: দ্য কিউর)
সেরা কান্ট্রি: এলা ল্যাংলি (রেকর্ড ভাঙা গান: চুসিন টেক্সাস)
ইএইচ/