Dhaka Mail Logo

বিনোদন

যে কারণে জায়েদ খানের টাকা নিলেন না রিফাত চৌধুরী

বিনোদন ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। মেটাতে পারছেন না নিজের চিকিৎসা ব্যয়। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন জায়েদ খান। 

তবে সহায়তার টাকা অসুস্থ রিফাতের হাতে পৌছায়নি বলে অভিযোগ উঠেছে। অর্থিক সহায়তার খবর প্রচারের পর জায়েদকে নিয়ে গণমাধ্যমে বিস্ফরক মন্তব্য করেন রিফাত। গণমাধ্যমকে তিনি জানান, জায়েদের টাকা তার হাতে পৌছায়নি। এমনকি তাঁকে অসৎ, প্রতারক এবং বাজে লোক বলে ক্ষোভ প্রকাশ করেন। রিফাত আরও দাবি করেন, জায়েদ যে খবরগুলো ছড়াচ্ছেন তা সত্য নয়।

রিফাতের মন্তব্য নজর এড়ায়নি জায়েদের। খোঁজ নিয়ে জানতে পারেন, যার মাধ্যমে সহায়তা পাঠিয়েছিলেন তিনি সময়মতো টাকাগুলো পৌঁছাতে পারেননি। পরবর্তীতে জায়েদের পাঠানো টাকা নিয়ে হাসপাতালে গেলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান রিফাত। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সহায়তার টাকা গ্রহণ করেননি। 

ঢামেকে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরীর চিকিৎসায় সহায়তা কামনা

পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। গেল ১৪ তারিখে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। শুরুতে ফ্লোরেই কাটছিল দিন। পরে মেলে বেড। অভিনেতার দুরবস্থা সংবাদমাধ্যমে উঠে এলে তাকে কেবিনে স্থানান্তর করা হয় তাকে। সেখানেই চলছে তার চিকিৎসা। 

‎রিফাত চৌধুরী। আশির দশকে লেখালেখির মধ্য দিয়ে তার সাহিত্য জগতে পথচলা শুরু হয়। সে সময়ের লিটল ম্যাগাজিন আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ‘ছাঁট কাগজের মলাট’ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

সাহিত্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন রিফাত চৌধুরী। প্রায় পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’সহ বিভিন্ন জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে।
‎
‎বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। চরিত্রটি দর্শকদের মধ্যে তাকে আলাদা করে পরিচিত করে তোলে।

ইএইচ/