Dhaka Mail Logo

বিনোদন

এ বছর ফিরছেন না বুবলী, তাকে ছাড়াই চলবে ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং

বিনোদন প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

‘ঢাকাইয়া দেবদাস’ ছবির শুটিং চলাকালীন মাতৃত্বকালীন ছুটিতে যান অভিনেত্রী শবনম বুবলী। শোনা গিয়েছিল সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ছবিটির মাধ্যমে শুটিংয়ে ফিরবেন তিনি। তবে সেটি হচ্ছে না। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক জাহিদ হোসেন। 

নির্মাতা জানালেন এ বছর বুবলীকে ছাড়াই শুটিংয়ে ফিরেছে ‘ঢাকাইয়া দেবদাস’। বললেন, কয়েকদিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের শুটিং করেছি। আগামী মাসে দুর্গা পূজার শুটিং করব। এরপর সামনে বছরের জানুয়ারিতে আবার শুটিংয়ে যাব।

তখন বুবলীর ফিরবেন জানিয়ে বললেন, জানুয়ারিতে বুবলী ফিরবেন। যদিও পুজায় তার কিছু দৃশ্য আছে। তাকে ছাড়া-ই পূজার এনভায়রনমেন্টের শুটিং করে রাখব। বুবলীর বান্ধবীর চরিত্রে যিনি তার শুটিং করা হবে। সামনে বছর জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশটুকুর দৃশ্যধারণ করা হবে। 

নির্মাতা জানালেন ছবিটির ২০-২৫ শতাংশ শুটিং হয়েছে মাত্র। টানা শুটিং করে বাকি অংশ শেষ করে ফেলবেন। ছবিতে অভিনয় করছেন আদর আজাদ, শবনম বুবলী ও মামনুর রশিদ অপু। আরও দেখা যাবে শহীদজ্জামান সেলিম, লুৎফর হাসান জর্জ, তারিক আনাম খান, মিশা সওদাগর, দীপা খন্দকার, রোজী সিদ্দিকী, দিলারা জামান প্রমুখ। 

পুরান ঢাকার ঐতিহ্য উঠে আসবে সিনেমাটিতে। মহরম, ইফতার বাজার, ঈদ মিছিল, কোরবানি ঈদের দৃশ্য থাকবে। থাকবে ঐতিহ্যবাহী গানও। ২০২৭-এর কোরবানি ঈদের পর সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও ছবিটি নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে নির্মাতার। 

আরআর