রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

যেভাবে সময় কাটছে বুবলীর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

যেভাবে সময় কাটছে বুবলীর

চলতি বছরের মে মাসে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। তাঁর ঘর আলো করে জন্ম নিয়েছে প্রথম কন্যা সন্তান। যদিও সন্তান জন্মের আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে সবশেষ গুঞ্জনই সত্যি হয়।

দ্বিতীয় সন্তান জন্মের তিন মাসেরও বেশি সময় পেরিয়েছে। এখনও ক্যামেরার সামনে আসেননি। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত চোখে পড়ছে বুবলীর পুরনো ছবি ও ভিডিও। পোস্ট দেখে বোঝা যাচ্ছে মাতৃত্বকালীন সময়ে অতীতের সুন্দর অনুভূতির মধ্যে ডুবে আছেন তিনি। পুরনো স্মৃতিগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে বর্তমান সময় কাটছে তাঁর।   

অতীত স্মৃতিতে প্রথম ডুব দিয়েছিলেন ৬ আগস্ট বিকেলে। সেদিক একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তাঁকে সাদা পোশাকের সঙ্গে মানানসই সাজে দেখা যায়। এরপর একে একে প্রকাশ করতে থাকেন বিজ্ঞাপন শুটিংয়ের ভিডিও। এমনকি সিনেমার শুটিং দেখতে আসা শিক্ষার্থীদের ভিডিও প্রকাশ করেছেন তিনি। এছাড়া ঢাকা বিশ্বাবিদ্যালয় থেকে অনার্স শেষ করা মুহূর্তের একটি ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সেই পোস্টে বুবলী তাঁর বিভাগের শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখা বুবলী। দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। 

২০২০ সালে প্রথমবার মা হন অভিনেত্রী। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছিলেন প্রায় দুই বছর পর। সেই সময়ে এই খবরে প্রায় ঝড় ওঠে। বুবলী জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে ধর্মীয় আচার মেনে বিয়ে হয়েছে তাঁর। তাদের প্রথম সন্তানের জন্ম হয় আমেরিকায়। তার নাম শেহজাদ খান বীর।

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর