Dhaka Mail Logo

বিনোদন

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

বিনোদন প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

গেল রোজার ঈদে হলে দর্শক টেনেছে ‘প্রেশার কুকার’ সিনেমাটি। গল্প মন ভরিয়েছে। হল ফেরত দর্শকরা মুগ্ধতা প্রকাশ করেছেন পরিচালক রায়হান রাফীর নির্মাণে। ফলে যাদের প্রেক্ষাগৃহে যাওয়ার সময় হয়নি তারা দিন গুনছিলেন ওটিটিতে দেখার অপেক্ষায়। এবার রায়হান রাফী জানালেন শিগগিরই ওটিটিতে মুক্তি পাচ্ছে প্রেসার কুকার। 

ঢাকা মেইলকে রাফী বলেন, ‘‘অনেকে ওটিটিতে ‘পেশার কুকার’ দেখার অপেক্ষায় আছেন। আপনারা (সংবাদকর্মী) জানতে চাচ্ছেন, দর্শকরা মেসেজ করছেন। তাদের জন্য সুখবর। শিগগিরই ওটিটিতে আসছে সিনেমাটি।’’

639433584_26004446982539876_4590876197062655777_n_20260311_151024650

তিনি বলেন, ‘‘দুই-এক মাসের মধ্যেই দেশের একটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’। এরইমধ্যে সাইন হয়ে গেছে। ট্রেলার প্রকাশের মাধ্যমে ওই ওটিটি থেকে ঘোষণা দেওয়া হবে।’’

এ ছবিতে রায়হান রাফী এক করেছিলেন করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও স্নিগ্ধা চৌধুরীকে। তাদের অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। ছবির গানও হয়েছে প্রশংসিত। মুখে মুখে ফিরেছে ‘বড়াই করে’। গানটির কথা ও সুর করেছিলেন শিল্পী অঙ্কন কুমার নিজেই। সংগীত পরিচালনায় ছিলেন জাহিদ নিরব।

644761942_26061176686866905_414120646417003270_n_20260311_151059028

‘প্রেশার কুকার’ যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। এতে শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি।

আরআর