Dhaka Mail Logo

বিনোদন

ব্যথানাশক ওষুধে অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

মার্কিন জনপ্রিয় অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।  প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ব্যথানাশক ওষুধ মিশ্রিত একটি নেশাজাতীয় বড়ি সেবনের ফলে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বর্তমানে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন জোরেশোরে তদন্ত চালাচ্ছে, তাকে আসলে কে ওই প্রাণঘাতী বড়ি সরবরাহ করেছিল।

গত ১৬ আগস্ট দক্ষিণ ক্যারোলাইনার একটি অ্যাপার্টমেন্টে মারা যান ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী। ৩৭তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগে মৃত্যু হয় মার্কিন তারকার। লস অ্যাঞ্জেলেস ও দক্ষিণ ক্যারোলাইনার ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) যৌথভাবে তদন্ত করে দেখছে ঠিক কোথা থেকে মাদক তার কাছে পৌঁছেছিল। 

তদন্তে জানা গেছে, দক্ষিণ ক্যারোলাইনায় যাওয়ার আগে লস অ্যাঞ্জেলেসে এক পরিচিত মাদক বিক্রেতার সঙ্গে দেখা করেছিলেন প্যানেটিয়ার। ধারণা করা হচ্ছে, তিনি ব্যথা কমানোর সাধারণ কোনো ওষুধ ভেবে একটি বড়ি খেয়েছিলেন। কিন্তু ওই বড়িটিতে মেশানো ছিল ‘ফেনটানিল’—যা হেরোইনের চেয়েও প্রায় ৫০ গুণ বেশি শক্তিশালী মাদক।

ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসতে এখনও প্রায় ১২ সপ্তাহ (৮৪ দিন) লাগবে। তবে পুলিশ প্রাথমিকভবে ধারণা করছে অতিরিক্ত মাত্রায় মাদকের কারণে মৃত্যু হয়েছে। ঘটনার সময় তার সঙ্গে বিমানে থাকা এবং দক্ষিণ ক্যারোলাইনার বাসায় থাকা তার সাবেক প্রেমিক ব্রায়ান হিকারসনকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ইএইচ/