সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী 

মাত্র ৩৬-এ নিভে গেল জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের জীবন প্রদীপ। গতকাল ১৬ আগস্ট প্রকাশ্যে আসে তার মৃত্যুর খবর। খবরটি নিশ্চিত করেন হেইডেনের মুখপাত্র। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

হেইডেনের মৃত্যু নিয়ে এক বিবৃতি দিয়েছে তার সহযোগী দল। সেখানে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় হেইডেন আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন আলোর মতো উজ্জ্বল, এমন এক শক্তিশালী ব্যক্তিত্ব, যিনি তাঁর পরিচিত মানুষদের এবং লক্ষ লক্ষ দর্শকের জীবনে অপরিসীম ভালবাসা ও আনন্দ এনে দিয়েছিলেন।’

a28c5570-99f1-11f1-828b-990ef72ac649

তবে হেইডেনের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। যদিও কিছু সূত্র জানিয়েছে, কয়েক বছর ধরে কোমর-পিঠে যন্ত্রণার কথা বলতেন তিনি। তবে ঠিক কী কারণে মারা গেছেন অভিনেত্রী—  এখনও আড়ালে রয়ে গেছে।

অভিনয়ে হেইডেন নাম লেখান ছোটবেলায়। তাকে পরিচিত এনে দেয় টেলিভিশন সিরিজ় ‘হিরোজ়’। জনপ্রিয় এ সিরিজে ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকপ্রিয়তা পান তিনি। এছাড়া ‘ন্যাশভিল’ সিরিজ়ে তাঁর অভিনীত জুলিয়েট বার্নস চরিত্রটিও জনপ্রিয়তা পেয়েছিল।

1786942068_haydenn-1

নিজেকে টেলিভিশনের গণ্ডিতে আটকে রাখেননি হেইডেন। বড়পর্দায়ও দেখা গেছে তাকে। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘রিমেম্বার দ্য টাইটানস’, ‘রেজ়িং হেলেন’, ‘আইস প্রিন্সেস’, ‘স্ক্রিম ৪’, এবং ‘স্ক্রিম ৬’ উল্লেখযোগ্য। 

চলতি বছরের মে মাসে নিজের আত্মজীবনী প্রকাশ করেন হেইডেন। সেখানে ব্যক্তিজীবন নিয়ে খোলাখুলি বলেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন শিশুশিল্পী হিসেবে খ্যাতি পেলেও ধারাবাহিকতা রাখতে পারেননি। দীর্ঘদিন ছিলেন আড়ালে। পাশাপাশি প্রসব-পরবর্তী মানসিক চাপ এবং মাদক সেবনের সঙ্গে তাঁর লড়াইয়ের কথাও তুলে ধরেছিলেন অভিনেত্রী। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর