Dhaka Mail Logo

বিনোদন

‘হনুমান’-এর সিক্যুয়েলে বিরাট কোহলি! 

বিনোদন ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘হনুমান অংশ’। প্রায় ২ কোটি রুপির সিনেমা প্রথম সপ্তাহে তুলে নিয়েছে শত কোটির কাছে। সিক্যুয়েল আসতে চলেছে সিনেমাটির। গুঞ্জন উঠেছে দ্বিতীয় পর্বে থাকতে পারেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘হনুমান অংশ’-এর সিক্যুয়েল হবে হিন্দু ধর্মের আধ্যাত্মিক গুরু নিম করোলিকে নিয়ে। বিরাট কোহলি-আনুশকা শর্মা তার ভক্ত। সে কারণেই সিনেমাটিতে তাদের থাকার সম্ভবনা তৈরি হয়েছে। 

ছবির প্রযোজক নম্রতা সিং জানিয়েছেন, আগামী পর্বের জন্য এরইমধ্যে কয়েকজন তারকার সঙ্গে কথা বলেছেন। তার কথায়, “আমি কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কেউ কেউ আগে থেকেই ছবিটি সম্পর্কে জানতেন।” এরপর থেকেই গুঞ্জন, বিরাট-আনুশকা থাকছেন হনুমানের সিক্যুয়েলে। 
প্রযোজক জানিয়েছেন, প্রথম ছবিতে নিম করোলির শৈশব থেকে কৈঞ্চি ধাম প্রতিষ্ঠার সময়কাল তুলে ধরা হয়েছে। দ্বিতীয় পর্বে থাকবে কৈঞ্চি ধাম। তৃতীয় পর্বে গল্প পৌঁছে যাবে আন্তর্জাতিক পরিসরে। স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, জ্যাক ডরসি ও জুলিয়া রবার্টসের মতো ব্যক্তিত্বের জীবনে নিম করোলির আধ্যাত্মিক প্রভাবের দিক উঠে আসবে।

আরআর