সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিরামিষ খেয়ে হয়েছে শুটিং, ৫০ গুণ বেশি আয়— কী আছে এই সিনেমায়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ এএম

শেয়ার করুন:

নিরামিষ খেয়ে হয়েছে শুটিং, ৫০ গুণ বেশি আয়— কী আছে এই সিনেমায়

মুক্তির এক মাস পার করে বক্স অফিসে রাজত্ব করছে ১ কোটি ৭৫ লাখ রুপিতে নির্মিত চলচ্চিত্র ‘হনুমান অংশ’। পঙ্কজ ত্রিপাঠী অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘মির্জাপুর’-এর এবং যশের ‘টক্সিক’কে পেছনে ফেলে পঞ্চম সপ্তাহে আয় করেছে ৯৭ কোটি ৯৯ লাখ টাকা।

গত ৭ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘হনুমান অংশ’ প্রথম দিনে মাত্র ১০ লাখ রুপি ঘরে তুলেছিল। শুরুতে সমালোচকরা ধরে নিয়েছিলেন ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে। কিন্তু হলফেরত দর্শকদের মুখে মুখে ছবির প্রশংসা ছড়িয়ে পড়লে সিনেমাপ্রেমীরা হলে হুমড়ি খেয়ে পড়েন। বিশেষ করে তৃতীয় সপ্তাহ থেকে ছবির আয়ে অবিশ্বাস্য উল্লম্ফন দেখা যায়। ইন্ডাস্ট্রি ট্র্যাকারের তথ্য অনুযায়ী, মুক্তির ৩১তম দিনে এসে ভারতের বাজারে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ৪৬ লাখ টাকা, যার নিট কালেকশন ৯৯ কোটি ২৯ লাখ টাকা। বিনিয়োগের তুলনায় ইতিমধ্যে ৫০ গুণেরও বেশি আয় করে ফেলেছে ছবিটি।

image

ইন্ডাস্ট্রি ট্র্যাকারের তথ্য অনুযায়ী, মুক্তির ২৯তম দিনে (পঞ্চম সপ্তাহ) ৫ হাজার ৫৫টি শোতে প্রদর্শিত হয়ে ছবিটির আয় হয়েছে ১০ কোটি টাকা। এদিন মোট দর্শক উপস্থিতি বা অকুপেন্সি ছিল ৪৭ শতাংশ। একই সময় নিয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ আয় করেছিল ২ কোটি ৭০ লাখ টাকা। কিন্তু ছবির নির্মাণ ব্যয়ের তুলনায় এটি কম। ‘টক্সিক’, ‘মির্জাপুর’ কিংবা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর মতো তারকাবহুল ছবির ভিড়েও বক্স অফিসে জায়গা করে নিয়েছে মাত্র ২ কোটি রুপির ছবিটি।

‘হনুমান অংশ’-এর উত্থানে ধাক্কা খেয়েছে যশ অভিনীত ‘টক্সিক’। মুক্তির দিন ২৪ হাজার শো পেলেও দশম দিনে এসে শো সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২ হাজার ২২৫টিতে। অন্যদিকে, মাত্র ৩৫৫টি শো নিয়ে যাত্রা শুরু করা ‘হনুমান অংশ’-এর শো সংখ্যা এখন বেড়ে ৫ হাজারের বেশি হয়েছে।

image

হিমালয়ের সন্ত ও আধ্যাত্মিক গুরু নিম করৌলী বাবার জীবনের ওপর নির্মিত হয়েছে ‘হনুমান অংশ’। ছবির পরিচালক বিশাল চতুর্বেদী জানিয়েছেন, তিনি ছবিটি পরিচালনার জন্য কোনো পারিশ্রমিক নেননি। ‘দ্য রোনক পডকাস্ট’-এ তিনি বলেন, ‘আমি নিজেই ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছি। তাই নিজের পারিশ্রমিক নিইনি। ছবির সঙ্গে নিজের ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে এই সিদ্ধান্ত নিয়েছি।’

সাক্ষাৎকারে পরিচালক জানান, ছবির শুটিং সেটে সবাইকে কিছু বিশেষ নিয়ম মানতে হয়েছিল। পরিচালক বিশালের কথায়, ‘ছবির সেটটি ছিল সম্পূর্ণ নিরামিষ। সেখানে কোনো ধরনের আমিষ পণ্যের প্রবেশাধিকার ছিল না এবং প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা হতো। শুধু তাই নয়, নিজের আত্মিক নিবেদন ও বিশ্বাসের জায়গা থেকে ছবি মুক্তির আগে প্রায় সাড়ে চার মাস শুধু ফলমূল খেয়ে কাটিয়েছিলাম। বড় কোনো প্রচার বা তারকাদের মুখ ছাড়াই কেবল বিশ্বাসের জোরে ‘হনুমান অংশ’ আজ বলিউডের রূপকথার এক অধ্যায়ে পরিণত হয়েছে।’

image

সহকারী পরিচালক থেকে নিম করৌলী বাবা হয়ে ওঠা

শোভিনাও সত্যা ‘হনুমান অংশ’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে যুক্ত হয়েছিলেন। তবে শুরুতে নিম করৌলী বাবার চরিত্রে যার অভিনয় করার কথা ছিল তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ফলে পরিচালক বিশাল চতুর্বেদী এমন একজন অভিনেতাকে খুঁজতে শুরু করেন যিনি চরিত্রটি নিজের কাঁধে তুলে নিতে পারবেন। আর তখনই পরিচালক শোভিনাওকে অডিশন দেওয়ার কথা বলেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সেই অডিশন চলেছিল।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর