Dhaka Mail Logo

বিনোদন

স্বামী থালা বাসন পরিষ্কার করেন, শ্রেয়া বললেন আমি ভাগ্যবান তাকে পেয়ে

বিনোদন ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

তোমার ভাগ্য যে আমি তোমার সংসারে এসেছি— স্বামীকে অনুযোগটি শোনায় না এমন স্ত্রীর সংখ্যা কম। ব্যতিক্রম বলিউড কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। বরং শিলাদিত্যকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসেছিলেন শ্রেয়া। দাম্পত্য নিয়ে বিভিন্ন কথা বলেছেন। সেখানেই জানান, শিলাদিত্যকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। সঙ্গে জানান, গোটা সংসার সামলে রাখেন শিলা। এমনকি থালা বাসন ধোয়া, কাপড় কাচার কাজও করেন।

Shreya-

শ্রেয়া বলেন, ‘আমি ভাগ্য করে এই মানুষটাকে পেয়েছি। ও পুরো বাড়িটা সামলায়। নিজের মতো করে থাকতে ভালোবাসে বলে ও নিজেই নিজের থালা-বাসন ধুয়ে নেয়, রান্নাঘর পরিষ্কার করে। আমি সেগুলো করে দিলে বরং ও রেগে যায়।’

সারাদিন ব্যস্ততায় কাটে দুজনের। একসঙ্গে সময় কাটানো যেন সোনার হরিণ। তবুও চির ধরেনি সম্পর্কে। বরং মানিয়ে নিয়ে করছেন ভালোবাসার পরিচর্যা। এরকম জানিয়ে গায়িকা। বলেন, ‘আমরা দুজনেই সারাদিন কঠিন পরিশ্রম করি। তাই সংসারের কাজও একসঙ্গে করি। ও কখনও বলেনি, তুমি বাড়িতে কেন নেই। অনেক সময়ে আমি মাসের পর মাস বাড়িতে থাকি না। আমাদের প্রেমের সময়ে থেকেই ও এই বিষয়টা এমনই ছিল। ও জানত, আমি ওর জন্য থাকব। ওর কোনো অহমিকা নেই, আমারও নেই। এই দিক থেকে আমরা দুজনেই একই রকম।’

shreya_Ghoshal.jpg

স্কুল জীবনে চেনাজানা শ্রেয়া-শিলার। হৃদয়ের লেনাদেনাও তখন থেকে। পরে গায়িকা ক্যারিয়ার গড়েন বলিউডে। শিলাদিত্য তথ্যপ্রযুক্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৫ সালে ঘর বাঁধেন তারা। ২০২১ সালে ঘরে আসে পুত্র দেবযান। ছেলেকে কেন্দ্র করেই এখন জীবনযাপন তাদের।  

আরআর