মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কাশ্মীরের ঘটনায় বড় সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

কাশ্মীরের ঘটনায় বড় সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের 

কাশ্মীরের পহেলগামে হামলায় শোকস্তব্ধ ভারত। বলিউড তারকারাও বেদনার্ত। হামলার প্রতিবাদ জানিয়েছেন তারা। কেউ কেউ হামলাকারীদের শাস্তির দাবিও করেছেন। এবার পহেলগাম নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে হামলায় শোকাহত শ্রেয়া নিজের গানের অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছেন। আজ ২৬ এপ্রিল গানের আসর বসার কথা ছিল গায়িকার। 

image-712143-1693278566

কিন্তু সামাজিক মাধ্যমে তিনি জানান, আজ গান শোনার দিন না। শুধু অনুষ্ঠান-ই বাতিল করেননি, টিকিটের মূল্য যাতে দর্শক-শ্রোতারা ফেরত পান তার ব্যবস্থাও করেছেন।

এর আগে একই কারণে গানের অনুষ্ঠান বাতিল করেন অরিজিৎ সিং। ২৭ এপ্রিল চেন্নাইয়ে তাঁর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তিনি সেটি বাতিল করেছেন। একই সঙ্গে টিকিটের অর্থমূল্য ফেরত দেওয়ার কথাও ঘোষণা করেন।

WhatsApp-Image-2023-08-07-at-09.40.01

গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০। এরপরই প্রতিবাদে সোচ্চার হন তারকারা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর