বিনোদন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
পরপর চার কিস্তিতে ছক্কা মেরেছে ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। পঞ্চম সিরিজ আসার খবরও জানা দর্শকের। তবে কবে আসবে সিজন ৫— প্রশ্ন অনেকের। এবার ‘পঞ্চায়েত ৫’ মুক্তির সম্ভব্য সময় জানালেন পরিচালক দীপক কুমার মিশ্র।
সচিবজি কি ফুলেরা ত্যাগ করবে, প্রধানজিদের সঙ্গে ভূষণের সমীকরণ কোন দিকে গড়াবে, কীভাবেই বা শুরু হবে নতুন সিজন— ‘পঞ্চায়েত ৫’ নিয়ে এরকম বহু প্রশ্ন দর্শকের। সেসবের উত্তর দিলেন এক টুইটে। তিনি জানান, এবার চ্যালেঞ্জ আরও বেশি। প্রতিটি চরিত্রেই পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে প্রধানজির জীবন এক অপ্রত্যাশিত মোড় নিচ্ছে।
মুক্তির সময় জানিয়ে দীপক লেখেন, “বর্তমানে সম্পাদনার কাজ চলছে। যদিও মুক্তির দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। তবে সব ঠিক থাকলে অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ মুক্তি পেতে পারে ‘পঞ্চায়েত ৫’। দুরন্ত গতিতে কাজ করছে গোটা টিম।”
চতুর্থ অধ্যায় সাজানো হয়েছিল ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচন নিয়ে। দুই প্রতিপক্ষের নানান কর্মকাণ্ড উঠে এসেছে তাতে। মঞ্জু দেবীর পক্ষে সচিবজি, পঞ্চায়েত প্রধান, প্রলাদচা এবং ক্রান্তি দেবীর নির্বাচনে বিনোদসহ অন্যদের ভূমিকায় মুগ্ধ দর্শক।
আরআর