Dhaka Mail Logo

বিনোদন

যে সিনেমা নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে সুনেরাহ 

বিনোদন ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

কয়েক বছর ধরেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশি সিনেমা মুগ্ধতা ছড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। 

এর মাধ্যমে প্রথমবার ভেনিস উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশের সিনেমা। উৎসবের অন্যতম প্রতিযোগিতা ‘হরাইজনস’ বিভাগে লড়বে ছবিটি। সিনেমাটির সঙ্গে ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ।

The-Difficult-Bride-3

এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটি আসলে অনেক খুশির খবর। অনেক আনন্দের খবর। এই সিনেমার সবার জন্যই বিষয়টি আনন্দের। দেশের সিনেমার জন্যও। আমিও ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছি।’

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে সুনেরাহর প্রত্যাশাও বেশ ভালো। ভেনিসে গিয়ে নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছেন সুনেরাহ। বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রবোদ্ধাদের সমাগম হবে সেখানে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা আগেও হয়েছেন অভিনেত্রী সুনেরাহর।  ‘মশারি’ সিনেমা নিয়ে কোরিয়ার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছিলেন তিনি।

bride

পরিচালকের ভাষ্য অনুযায়ী, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি সুপারন্যাচারাল চলচ্চিত্র। গল্পটি আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে। বহু বছর ধরে প্রচলিত একটি আরবান মিথ থেকে ছবিটির অনুপ্রেরণা। কথিত আছে, এক সময় সেখানে একজন রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। রহস্য, মনস্তত্ত্ব এবং সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়। 

জানা গেছে, ভেনিস লিডোতে চলবে আগামী ২ সেপ্টেম্বর বসবে পৃথিবীর সবচেয়ে পুরনো এ চলচ্চিত্র উৎসবের ৮৩ তম আসর। পর্দা নামবে ১২ সেপ্টেম্বর। হরাজাইনস বিভাগে আরও ১৮ ছবির সঙ্গে লড়বে 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' । এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী প্রমুখ। 

ইএইচ/