রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘ভেনিস চলচ্চিত্র উৎসবের মনোনীত চলচ্চিত্রটি নিয়ে তেমন কোনো প্রচার নেই’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

‘ভেনিস চলচ্চিত্র উৎসবের মনোনীত চলচ্চিত্রটি নিয়ে তেমন কোনো প্রচার নেই’

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘হরাইজনস’ বিভাগে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিসের ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র মূল প্রতিযোগিতায় নির্বাচিত হলো। দেশের সিনেমার জন্য এটি এক ঐতিহাসিক অর্জন হলেও, চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠনের পক্ষ থেকে ছবিটিকে কোনো শুভেচ্ছা জানানো হয়নি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয় বলেন, ‘ভেনিস চলচ্চিত্র উৎসবের মনোনীত হওয়া চলচ্চিত্রটি নিয়ে তেমন কোনো প্রচার নেই। কোনো সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন নেই। অথচ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি অত্যন্ত সম্মানজনক এবং প্রথমবারের মতো প্রাপ্তি। এ বিষয়ে বাইরের কেউ না হোক অন্তত সংগঠনগুলোর পক্ষ থেকে অভিনন্দন প্রত্যাশা করেছিলাম। এভাবেই নিরুৎসাহিত হয় আমাদের শিল্পকর্ম! আর উৎসাহিত হয় নানান ধরনের ভাইরাল চটুল পোস্ট কিংবা ভিডিও। তারপর আবার আমরাই বলি রুচির দুর্ভিক্ষ।’

উল্লেখ্য, আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিসে অনুষ্ঠিত হবে উৎসবটির ৮৩তম আসর। সেখানে বিশ্ব প্রিমিয়ার হবে বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর।

মনস্তাত্ত্বিক হররধর্মী চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী। অতিথী শিল্পী হিসেবে দেখা যাবে আজমেরী হক বাঁধন ও দামীর খানকে।

ফ্রান্সের Les Films de l’Après-Midi-এর প্রযোজনায় নির্মিত সিনেমাটি বাংলাদেশ, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর