Dhaka Mail Logo

বিনোদন

ভারতে স্লিপার বাসে কিশোরী ধর্ষণ, যে প্রশ্ন ছুড়ে দিলেন ভূমি পেডনেকর

বিনোদন ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। সম্প্রতি দিল্লির স্লিপার বাসে কিশোরী ধর্ষণের ঘটনায়ও ফুঁসে উঠলেন তিনি। জানালেন কড়া প্রতিক্রিয়া। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসে কন্ডাক্টর-ড্রাইভার দ্বারা কিশোরী ধর্ষণের ঘটনায় হতাশ সাধারণ মানুষ। ক্ষুব্ধ অভিনেত্রী ভূমিও। প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘আমরা কীভাবে বারংবার এমন ঘটনা ঘটতে দেখতে পারি? লজ্জা!’  

পুলিশ সূত্রে খবর, কিশোরী জানিয়েছে, বাসে ওঠার পর থেকেই কন্ডাকটর তাকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে। এরপর চালক ও কন্ডাকটর তাকে জোর জবরদস্তি করে যৌন নির্যাতন করেন। তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে কিশোরীকে খুনের হুমকিও দেওয়া হয়। এরপর পুরাতন দিল্লির কাশ্মীরি গেট বাস টার্মিনাস থেকে খানিকটা দূরে কিশোরীকে বাস ফেলে দিয়ে পালান চালক এবং কন্ডাকটর।

তদন্তে উঠে এসেছে, ওই স্লিপার বাসে বার্থগুলির সামনে পর্দা ছিল। ফলে বাইরে থেকে বাসের ভেতর কী ঘটছে, তা দেখা যায়নি। একই সঙ্গে বাসটি যে দীর্ঘ পথ পেরিয়ে দিল্লিতে পৌঁছেছিল, সেই রুটের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তে নেমে পুলিশ বাস চালক ও কন্ডাকটরকে উত্তর দিল্লির তিমারপুর এলাকার একটি পার্কিং লট থেকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বাজেয়াপ্ত বাসটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরপিমধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে ধর্ষণের দায়ে অভিযুক্ত চালক-কন্ডাক্টর। 

ককরোচ পার্টির আন্দোলন থেকে আসামের বন্ম্যা সব ইস্যুতেই প্রতিক্রিয়া জানান ভূমি। কখনও হতে হয় বিতর্কিত। তাতে পরোয়া নেই এ তারকার। নিজের মতো বলে যান। তারই ধারাবাহিকতায় প্রশ্ন রাখলেন কিশোরী ধর্ষণের ঘটনায়। 

আরআর