মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

যে সিনেমা দেখে শৌচালয় নির্মাণের গুরুত্ব দেয় ভারতীয়রা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

যে সিনেমা দেখে শৌচালয় নির্মাণের গুরুত্ব দেয় ভারতীয়রা

ভারতের জনসংখ্যা প্রায় দেড়শ কোটি। তাদের মধ্যে ১৯.৪ শতাংশ পরিবার টয়লেট ব্যবহার করে না। এসব মানুষের মধ্যে শুধুমাত্র গ্রাম নয় শহরের বাসিন্দারা রয়েছে। বিশ্বে স্যানিটাইজেশনে অন্যতম পিছিয়ে পড়া দেশ ভারত। সেজন্য দেশটির সরকার টয়লেট ব্যবহার সচেতনাতা বৃদ্ধিতে নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেন। 

বলিউড তারকারা বরাবরই মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ করার গল্প নিয়ে বড় পর্দায় হাজির হন। তেমনি শৌচাগার নির্মাণ এবং খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করার গুরুত্বের ওপর জোর দিয়ে বলিউডে নির্মাণ করা হয় ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমা। এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকর।

Toilet_6

‘টয়লেট: এক প্রেম কথা’ ছবি মুক্তির আগে অভিনেতা এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করে বলেছিলেন, এই সিনেমা দেখে সমাজে নিষিদ্ধ এমন বিষয়ের ওপর মানুষের মানসিকতার পরিবর্তন আসবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, ‘আমার সিনেমাগুলি দর্শকদের মনে যে প্রভাব ফেলেছে বা তাদের অভ্যাসে পরিবর্তন করেছে। একজন অভিনেতা হিসেবে এটাই সবথেকে বড় পাওয়া।’

দুঃসময়ে সালমানের পাশে অক্ষয়

অভিনেতা বলেন, “টয়লেট: এক প্রেম কথা’ মুক্তির পর বহু মানুষ বাড়িতে শৌচালয় নির্মাণের গুরুত্ব বুঝেছেন। আবার ‘প্যাডম্যান’ ছবির মাধ্যমে নারীদের পিরিয়ড সংক্রান্ত সচেতনতা বাড়ানো সম্ভব হয়েছে। মেয়েরা বাবা বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা শুরু করেছে। ‘ও এম জি ২’-এর মাধ্যমেও যৌন শিক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে আলোচনার সূচনা হয়েছে। দর্শকরা যখন ছবিগুলোকে ভালোবাসে, একজন অভিনেতা হিসেবে আমি খুশি হই।”

Toilet_1

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী চ্যাপ্টার টু’। বলা হচ্ছে, এটিও তেমনই সমাজমুখী ছবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, এমন সমাজমুখী সিনেমায় কাজ করতে পেরে তিনি গর্বিত।

জন্মদিনে বাটি হাতে কীসের বার্তা দিলেন অক্ষয়?

বলে রাখা ভালো করণ সিং ত্যাগী পরিচালানায় অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মাধবন ও অনন্যা পাণ্ডে। দর্শকদের প্রশংসায় ভাসছে ছবিটি, ইতোমধ্যেই বক্স অফিসে ৫০.২৫ কোটি রুপির ব্যবসা করেছে। 

ইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর