বিনোদন ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। আজ তার জন্মদিন। বিশেষ এই দিন উপলক্ষে আবেগে ভাসলেন অভিনেতা। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রিয় মানুষটিকে আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দেন অভিনেতা।
স্ত্রীর সঙ্গে তোলা নয় বছর আগের একটি ছবি প্রকাশ করে তৌসিফ লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার মানুষ। এতগুলো বছর পার হয়ে গেল তবুও তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিন আমার কাছে আলাদা। জীবনের সবকিছু তোমার সাথে ভাগ করে নিতে চাই— ভালো, খারাপ, হাসি, ঝগড়া। শুধু এভাবেই পাশে থেকো।’
২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তৌসিফ ও জান্নাতুল ফেরদৌস। বিয়ের আগে থেকে দুজনের পরিচয় ছিল। জারা (জান্নাতুল ফেরদৌসের ডাকনাম) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএতে পড়াশোনা করছেন।
উল্লেখ্য, ২০১০ সালে অভিনয়ে নাম লেখান তৌসিফ। ২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্রিপ’, ‘রুমমেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা।
ইএইচ/