Dhaka Mail Logo

বিনোদন

পরকীয়ায় রাজি না হওয়ায় অপহরণ করেন অমিতাভ, অভিযোগ করেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

২৫ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম

রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্কের কথা কারও অজানা না। একসময় পারভিন ববির সঙ্গেও উঠেছিল পরকীয়ার গুঞ্জন। অভিনেত্রীকে অপহরণও করিয়েছিলেন অমিতাভ— অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন পারভিন ববি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

এক সাক্ষাৎকারে অমিতাভকে আন্তর্জাতিক গ্যাংস্টার দাবি করে পারভিন ববি বলেছিলেন, ‘অমিতাভ বচ্চন একজন সুপার ইন্টারন্যাশনাল গ্যাংস্টার। আমার ক্ষতি করতে উঠেপড়ে লেগেছিলেন। ওঁর গুন্ডারা আমাকে অপহরণ করে একটি দ্বীপে আটকে রেখেছিল। সেখানে আবার আমার অস্ত্রোপচার করে এবং কানের ঠিক নিচে একটি চিপ বসিয়ে দেয়।’

বিগ-বির বিরুদ্ধে তার-ই সহশিল্পীর এমন অভিযোগে সরগরম হয়েছিল বলিউড। পরে জানা যায় সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন পারভিন ববি। যা তার মানসিক স্বাস্থ্যের ভারসাম্য নষ্ট দিয়েছিল। এমন অভিযোগে প্রতিক্রিয়া জানিয়েছিলেন অমিতাভও। অভিনেত্রীর অসুস্থতার কথা উল্লেখ করে বলেছিলেন, ‘ওঁর অসুস্থতার ধরন এমন ছিল যে মানুষকে ভয় পেত এবং নানা ধরনের অতিরঞ্জিত ভ্রান্ত ধারণা ও হ্যালুসিনেশনে ভুগত।’

পারভিন ববির অসুস্থতা নিয়ে তার প্রাক্তন প্রেমিক ও অভিনেতা বেদীও কথা বলেছিলেন। ২০০৪ সালে এক হোটেলে দেখা হয়েছিল তাদের। সে ঘটনা নিয়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি ওকে দেখে অভিবাদন জানিয়েছিলাম। কিন্তু, বিষণ্ণভাবে বলল আমাকে সবাই পাগল মনে করে। তুমিও সেই দলেরই সদস্য।’ এরপরই কবীরকে চলে যেতে বলেন পারভিন। যা হজম করা কষ্টকর ছিল বলে জানিয়েছিলেন অভিনেতা। 

অমিতাভ-পারভিন ববি বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি। ‘দিওয়ার’, ‘কালা পাথর’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন তারা। সে সময় দুজনের সম্পর্ক নিয়েও গুঞ্জন উঠেছিল। বিষয়টি ভালোভাবে নেননি অভিনেত্রী। ধীরে ধীরে বচ্চনের সঙ্গে দূরত্ব তৈরি করেন তিনি। 

আরআর