Dhaka Mail Logo

বিনোদন

মুক্তির আগেই ‘টক্সিক’-এর চাহিদা তুঙ্গে, ভোরে ও মধ্যরাতে দিতে হচ্ছে শো

বিনোদন ডেস্ক

২৪ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম

দরজায় কড়া নাড়ছে দক্ষিণী সিনেমার সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। আর মাত্র একদিন পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মুক্তির আগেই তারকাবহুল সিনেমাকে ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। 

মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, তত বাড়ছে ছবির টিকিটের চাহিদা। বিশেষ করে অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়েছে। ভারতের প্রান্তে ইতিমধ্যে অনেক হলের টিকিট বিক্রি প্রায় শেষে। 

দর্শকদের অতিরিক্ত চাহিদা সামাল দিতে বাধ্য হয়ে শো-সংখ্যা বাড়াচ্ছেন হল মালিকরা। বিশেষ করে মুম্বাই শহরে ‘টক্সিক’-এর উন্মাদনা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। দর্শকদের কথা মাথায় রেখে একাধিক অতিরিক্ত শো যুক্ত করা হয়েছে। 

image

মুম্বাইয়ের কিছু প্রেক্ষাগৃহে ছবির প্রথম প্রদর্শনী শুরু হবে ভোর ৬টায়। কোথাও সকাল ৭টা থেকে শো রাখা হয়েছে। শুধু সকালে নয়, দর্শকের কথাও মাথায় রেখে গভীর রাতেও শো রাখা হয়েছে। 

টিকিটের দামের ক্ষেত্রেও রেকর্ড গড়েছে ইয়াশের ছবি। মুম্বাইয়ের বান্দ্রার জিও ওয়ার্ল্ড ড্রাইভে ছবির প্রিমিয়াম স্ক্রিনিংয়ের টিকিটের সর্বোচ্চ মুল্য ২,২৫০ রুপি।

গীতু মোহনদাস পরিচালিত সিনেমায় ইয়াশের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা আদভানি। এছাড়া ছবিতে নয়নতারা, হুমা কুরেশী, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের দেখা যাবে। এর আগে ছবির বিভিন্ন প্রচার ঝলক ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল। নানা কারণে মুক্তির তারিখ বেশ কয়েকবার পেছালেও শেষ পর্যন্ত আগামী ২৬ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে আসছে।

ইএইচ/