Dhaka Mail Logo

বিনোদন

‘পিরিয়ড’ নিয়ে খোঁটা প্রেমিকের, সম্পর্ক ভাঙলেন অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম

সদ্য সম্পর্ক ভেঙেছেন দক্ষিণী অভিনেত্রী অনুপমা। এবার মুখ খুললেন প্রাক্তন প্রেমিক ধ্রুব বিক্রমকে নিয়ে। জানালেন সম্পর্ক চলাকালীন বিক্রমের দুর্ব্যবহার মানসিক পীড়া দিত তাকে। পিরিয়ড নিয়েও খোঁটা দিতেন প্রেমিক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিক্রমের সঙ্গে সম্পর্ক ভয়াবহ পরিস্থিতিতে নিয়ে যায় অনুপমাকে। নারীত্ব, পিরিয়ড নিয়েও লজ্জা হতো সে সময়। এরকম উল্লেখ করে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমি এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে গেছি যখন একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নিয়ে আমার লজ্জা হতো। আত্মবিশ্বাস নিয়েও আমি লজ্জিত বোধ করতাম। এমনকি নারী হওয়া এবং পিরিয়ডস হওয়া নিয়েও আমার লজ্জা লাগত।”

অন্য নারীদের মতো মাতৃত্ব নিয়ে স্বপ্ন ছিল অনুপমার। এক সময় ১১ সন্তানের মা হতে চাইতেন। বিক্রমের আচরণে স্বপ্নটাই মরে গেছে বলে জানান তিনি। বলেন, ‘‘ঋতুচক্রের প্রথম দিন হোক বা পঞ্চম, দশম, পনেরো, কুড়ি কিংবা পঁচিশতম— যেকোনো দিনেই ওর ভুল নিয়ে কিছু বলতে গেলে শুনতে হতো, ওহ, তোমার তো পিরিয়ডস চলছে! বা তোমার পিরিয়ডস হতে এখনও বাকি আছে। আমি ভীষণ লজ্জিত বোধ করতাম। একসময় আমি ১১টি সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতাম। অথচ এখন আমি সন্তানই চাই না। নারী হওয়ার জন্য আমার খুব খারাপ লাগত। এমনকি আমার সব অর্জন নিয়েই আমার খারাপ লাগত।”

অভিনেত্রী চেয়েছিলেন একে অন্যকে জানতে-বুঝতে। কিন্তু সে সময়টুকু দিতে নারাজ ছিলেন প্রক্তন। লাগাতার দিয়ে যাচ্ছিলেন বিয়ের চাপ। যা ভালো লাগেনি অনুপমার।  সম্পর্ক থেকে বেরিয়ে আসার এটিও কারণ। এ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি প্রেমিক। ‘গোল্ড ডিগার’ বলে খোঁচা দিয়েছেন। 

সিনেমায় জুটি বাঁধতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন বিক্রম-অনুপমা। ‘বাইসন কালামাদান’ সিনেমা দিয়ে শুরু হয় সে পথচলা। বেশিদিন গোপন রাখতে পারেননি। ২০১৫ সালেই গুঞ্জন শুরু হয় তাদের নিয়ে। পরে নিজেরাই স্বীকার করেন সম্পর্কের কথা। 

আরআর