বিনোদন ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম
বাবা-মা হলেন পশ্চিমবঙ্গের শিল্পি দম্পতি অনুপম রায় ও প্রস্মিতা পাল। আজ সোমবার সামাজিক মাধ্যমে সুখবর ভাগ করে নিয়েছেন অনুপম নিজেই।
জানা গেছে, আজ সোমবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন প্রস্মিতা। খবরটি ভাগ করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনুপম লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা।” ভারতীয় সংবাদমাধ্যমকে গায়ক বলেন, “মা, ছেলে দু’জনেই ভালো আছে। খুবই আনন্দিত। এখনই খবরটা পেলাম।”

এদিকে অনুপম-প্রস্মিতার বাবা-মা হওয়ার খবরে আকাশ থেকে পড়েছেন অনুরাগীরা। কেননা বিষয়টি আড়ালে রেখেছিলেন শিল্পী দম্পতি। এতদিন কাকপক্ষীকেও টের পেতে দেননি। কেননা দুজনেই ব্যক্তিজীবন আড়ালে রাখতে পছন্দ করেন।
২০২৪-এ কাগজে কলমে বাঁধা পড়লেও অনুপম-প্রস্মিতার আরও আগে থেকে একে অন্যের চেনাজানা। শুরুটা পেশাগত কারণে হলেও পরে তা বন্ধুত্ব থেকে তা গড়ায় প্রেমে। সে সময়ও গুঞ্জন ডানা মেলতে দেননি তারা। চুপিচুপি জল খেয়েদেয়ে আচমকা জানান বিয়ের খবর।

প্রস্মিতার আগে পিয়া চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন অনুপম। সেটি ছিল গায়কের দ্বিতীয় বিয়ে। তবে সে ঘর টেকেনি বেশিদিন। ২০২১ সালে ছয় বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের। এরপর ২০২৩ সালে অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া। পরের বছর প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অনুপম।
আরআর