Dhaka Mail Logo

বিনোদন

অন্তঃসত্ত্বা কিয়ারাকে কীভাবে সামলেছেন— মুখ খুললেন যশ

বিনোদন ডেস্ক

১৫ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম

টিজার,ট্রেলার দিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনার বাণ বিদ্ধ যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। নিজেকে সাহসীভাবে মেলে ধরায় সে নিন্দার ভাগ নিতে হয়েছে কিয়ারা আদভানিকেও। ছবিটিতে অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করেছেন অভিনেত্রী। তাই তাকে নিয়ে আলাদাভাবে ভাবতে হতো যশকে। এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেতা।

সম্প্রতি ‘টক্সিকে’র মিউজিক লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যশ। অন্তঃসত্ত্বা কিয়ারাকে কীভাবে সামলেছিলেন— মুম্বাইয়ের সে অনুষ্ঠানে জানালেন যশ। ভারতীয় সংবাদসমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে সে তথ্য।

images_(60)

ছবির শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা কিয়ারাকে শারীরিক পরিশ্রম করতে হয়েছে। সে কারণে তাকে নিয়ে চিন্তিত ছিলেন যশ। বলেন, “ও ভীষণ পেশাদার অভিনেত্রী। এই ছবিতে ও যখন এলো, আমি একটু চিন্তিতই ছিলাম। কারণ ছবির কাজটা খুবই কঠিন। প্রথমবার আমাদের যখন কথা হয়েছিল, কিয়ারা জিজ্ঞাসা করেছিল, ‘আপনি কখনও বৃষ্টির মধ্যে শুটিং করেছেন?’ আমি বলেছিলাম, ‘না। তবে ভালোই হবে, সহজেই হবে।’ তারপর ও যেভাবে নিজেকে উজাড় করে দিল, সেটা দেখেছি।”

শারীরিক সাবধানতা নিয়েও নিজেকে ঢেলে দিয়েছিলেন কিয়ারা। এরকম উল্লেখ করে ‘কেজিএফ’ তারকা বলেন, ‘ও অন্তঃসত্ত্বা হওয়ার পরেও ১০০ শতাংশ দিয়েছে। ও ছবিটির প্রতি ভীষণ নিবেদিত এবং দায়বদ্ধ ছিল। আমি চিন্তায় ছিলাম, গীতু আরও বেশি চিন্তিত ছিল। আমরা যেন ওর দেহরক্ষী হয়ে গিয়েছিলাম। সব সময়ে ওর যত্ন নিতাম। ছবিটির জন্য ও সত্যিই নিজেকে উজাড় করে দিয়েছে। ধন্যবাদ কিয়ারা।’

images_(61)

শুধু শুটিংয়ে না, ছবির প্রচারেও যশের পাশে ছিলেন কিয়ারা। ‘তবাহী’ গান প্রকাশের পর অন্তরঙ্গ দৃশ্যের কারণে সমালোচনার ভাগও নিয়েছেন কাঁধ পেতে। সেসব প্রসঙ্গ তুলেও কিয়ারার প্রশংসা করেন যশ। 

আরআর