Dhaka Mail Logo

বিনোদন

গ্রেট প্লেয়ার হিসেবে সিমপ‍্যাথি ছিল, আসলে সে খুনির দোসর: আসিফ 

বিনোদন ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম

জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চললেও নীরব ছিলেন শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। এতে তার প্রতি ক্ষুব্ধ অনেকে। ফ্যসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে জাতীয় দলের বাইরে রাখা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়।

তবে সবাই বিপক্ষে গেলেও সাকিবের পক্ষে ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বাংলাদেশের জার্সি গায়ে খেলুক সাকিব আল হাসান— সব সময় চেয়েছেন তিনি। এবারের চিত্র অন্য। 

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি পোস্ট দেন আসিফ। সেখানে লেখেন, দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ‍্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ‍্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন‍্য আমি লজ্জ্বিত, দূঃখিত, ক্ষমাপ্রার্থী।

নাম উল্লেখ না করলেও অনেকের ধারণা সাকিবকে নিয়েই গায়কের এ বোধদয়। কেননা গতকাল বুধবার দিল্লীতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ক্ষমতাচুত্য শেখ হাসিনা। ওই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাকিব আল হাসানও। 

এরপর থেকেই তার বিরুদ্ধে পুরনো ক্ষোভ মাথা চাড়া দেয়। বহিঃপ্রকাশ হিসেবে এ ক্রিকেটারের মাগুরার বাড়িতেও হামলা করা হয়। আসিফের পোস্ট দেখে অনেকের ধারণা তিনিও একই কারণ এ সাকিবের ওপর ক্ষুব্ধ। নাম উল্লেখ না করলেও সামাজিক দেখালেন সে ক্ষোভের বহিঃপ্রকাশ। 

আরআর