বিনোদন ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম
বলিউডের কিংবদন্তি অভিনেতা ওম পুরীর নাম আজও দর্শকের হৃদয়ে ভালোবাসায় মোড়ানো। তবে পর্দায় প্রশংসা কুড়ালেও ব্যক্তিজীবনে এ অভিনেত্যার নিন্দনীয় কাজের যেন শেষ নেই! গৃহকর্মীর সঙ্গে প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, গর্ভবতী স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার— কোনোটাই বাদ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়গুলো সামনে এনেছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী সীমা কাপুর।
সীমা জানান, অন্তঃসত্ত্বাকালে স্বামীর যখন স্ত্রীর প্রতি যত্নশীল হওয়ার কথা তখন ওম ঝুঁকেন অন্য নারীতে। 'সিটি অফ জয়' ছবিতে শুটিংয়ের সময় সম্পর্কে জড়ান। বিষয়টি নিজেই জানিয়েছিলেন স্ত্রীকে। শুধু সংসার ও অনাগত সন্তানের কথা ভেবে নীরব ছিলেন তিনি। শেষ পর্যন্ত চুপ থাকতে পারেননি।

কারণ হিসেবে সীমা জানান, ওম পুরীর ঘনিষ্ঠ বন্ধুরা তার পরকীয়া সম্পর্কে জানতেন। তবে আমলে নেননি। অন্যদিকে স্বামীর মুখে ওই নারীর নাম শুনে বুঝতে পেরেছিলেন জল অনেকদূর গড়িয়েছে। ওম পুরীর ব্যাগ থেকে প্রেমপত্রও পান। এরপর আর সংসার বাঁচানোর চেষ্টা করেননি।
তিন মাসের সন্তান পেটে নিয়ে ঘর ছাড়লেও শেষ হাসি হাসতে পারেননি সীমা। কেননা সে সন্তান আলোর মুখ দেখেনি। এতেও সহানুভূতি দেখাননি ওম। স্বান্তনার পরিবর্তে ২৫ হাজার রুপি পাঠিয়েছিলেন। সে অর্থ ফিরিয়ে দিয়েছিলেন অভিমানী সীমা।

সবশেষে সীমা জানান, গৃহ পারিচারিকার সঙ্গেও সম্পর্ক ছিল ওমের। সাহস হয়নি বলে ওই নারীকে বিয়ে করতে পারেননি। তবে সীমা চলে যাওয়ার পর সম্পর্কে থাকা নারীকে ঘরে তোলেন ওম। সে ঘরে এক পুত্রও রয়েছে।
২০১৭ সালের ৬ জানুরারি হৃদরোগে মৃত্যু হয় ওম পুরীর। বয়স হয়েছিল ৬৬ বছর। বলিউডের বাইরে ব্রিটিশ, আমেরিকান ও পাকিস্তানের বেশ কিছু ছবিতেও ওমের অভিনয় প্রশংসিত হয়েছিল। হলিউডের একাধিক ছবিতেও দেখা গিয়েছিল অভিনেতাকে।
আরআর