মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বিজয়ের কথিত প্রেমিকাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিরোধী দলীয় নেতা আটক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

বিজয়ের কথিত প্রমিকাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিরোধী দলীয় নেতা গ্রেফতার

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ভারতের তামিলনাড়ুর বিরোধী দলীয় নেতা এবং ডিএমকে নেতা উদয়নিধি স্টালিনকে আটক করেছে পুলিশ। সোমবার একটি রাজনৈতিক সমাবেশে তৃষাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করার পর মঙ্গলবার তাঁকে আটক করা হয়।

তামিলনাড়ুর থানজাবুরে একটি জনসভায় এই ঘটনা ঘটে। তামিলাগা ভেট্টি কাজাগাম দলের থানজাবুর জেলা নেতা ভৈরবির করা অভিযোগের ভিত্তিতে পূর্ব থানজাবুর পুলিশ স্টালিনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা, তথ্যপ্রযুক্তি আইন এবং তামিলনাড়ু নারী নির্যাতন প্রতিরোধ আইনের ৪ নম্বর ধারায় মামলা দায়ের করে। তাঁর বিরুদ্ধে সমাজে শত্রুতা সৃষ্টি ও নারীদের খাটো করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়ে উদয়নিধি স্টালিন বলেন, ‘পুলিশ গ্রেফতার করেছে। আমি মোটেও ভয় পাচ্ছি না। যেকোনো পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত। দেখা যাক কী হয়। এখন আদালতের সিদ্ধান্ত নেওয়ার পালা যে নারীর মর্যাদার চেয়ে বাকস্বাধীনতা বড় কি না।’  তিনি গণমাধ্যমকে আরও জানান, তিনি কোনো অন্যায় কথা বলেননি। কারও বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেননি।

এদিকে উদয়নিধির মন্তব্যের জেরে রাজ্যজুড়ে নিন্দার ঝড় বইছে। ক্ষমতাসীন দল টিভিকের মন্ত্রী ও নেতারা ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের পক্ষ থেকেও এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বিজেপি মুখপাত্র নারায়য়ন তিরুপথি উদয়নিধিকে গ্রেফতারে স্বাগত জানিয়েছে। 

অন্যদিকে, ডিএমকে নেতা টি আর বালু অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, উদয়নিধি স্টালিন তাঁর বক্তব্যে নির্দিষ্ট কোনো নারীর নাম উল্লেখ করেননি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির আকাশে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রীর থালাপতি বিজয়ের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তাঁদের বিভিন্ন পোস্ট থেকে অনুরাগীরা প্রেমের সমীকরণ মিলিয়েছেন। তবে প্রেমের বিষয়ে কখনও মুখ খোলেননি তারকা জুটি।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর