Dhaka Mail Logo

বিনোদন

আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাক, বিবাহবার্ষিকীতে প্রত্যাশা সানীর

বিনোদন ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম

যৌথ জীবনের ৩২ বছরে পা রাখলেন বাংলা সিনেমার তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সানী নিজেই। বিশেষ দিনটিতে তার প্রত্যাশা এ সম্পর্ক বেঁচে থাকুক কবর পর্যন্ত। 

নিজের ফেসবুকে মৌসুমীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন ওমর সানি। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ তোমার আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত।’

omar-sunny-20220326165829_20241015_132503267_(1)

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন মৌসুমী। সানী বাংলাদেশে। সামাজিক মাধ্যমে নায়কের বিভিন্ন সময়কার পোস্ট দেখলে বোঝা যায় দূরত্বও দূরে সরাতে পারেনি দুজনকে। আগের মতোই যেন কাছাকাছি তারা। 

এদিকে সানীর পোস্টে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুসারীরা। প্রিয় তারেকা দম্পতিকে অভিনন্দনে সিক্ত করেছেন তারা। কেউ করেছেন দোয়া। আবার কেউ জানিয়েছেন শুভকামনা। 

omar-sunny-20220802093605_20250305_175943940_(2)

১৯৯৫ সালে চার হাত এক হয় সানি-মৌসুমী। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। ‘দোলা’ নামের একটি সিনেমায় কাজ করতে গিয়ে মৌসুমীর প্রতি টান অনুভব করেন সানি। পরে বন্ধুত্বের শুরু, যা গড়ায় প্রণয়ে। 

পর্দায় জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সানি-মৌসুমী। বাস্তব জীবনেও সফল এ তারকা দম্পতি। এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে সুখের সংসার তাদের।

আরআর