Dhaka Mail Logo

বিনোদন

সুস্মিতা অতীত, এবার গায়িকার প্রেমে মজেছেন মোদি! 

বিনোদন ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম

বছর কয়েক আগে সুস্মিতা সেনের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান লোলিত মদির। দুজনের একান্ত সময়ের ছবিও প্রকাশ পায় সামাজিক মাধ্যমে। যদিও সে সখ্যতা বেশি দিন ছিল না। নায়িকা অতীত হওয়ার কয়েক বছর পর এবার গায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন মোদির। ভারতীয় সংবাদধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন মোদি। যেখানে সংগীতশিল্পী কনিকা কাপুরের সঙ্গে দেখা গেছে তাকে। এরপর থেকেই গুঞ্জন, কনিকার সঙ্গে প্রেমে মজেছেন মোদি।

ergerg

কেননা ওই ছবিতে দেখা যায়, গ্রিসে পার্টি মুডে ললিত মোদি। কনিকাসহ অনেকে আছেন। তবে নিজের মাথা রাখার জন্য গায়িকার কাঁধটিই বেছেন নিয়েছেন মোদি। ক্যাপশনে লিখেছেন, জুলাই মাসে একটা দারুণ পার্টি করলাম। 

নিজের এক্স হ্যান্ডেলেও কনিকার সঙ্গে ছবি প্রকাশ করেছেন মোদি। গ্রীসের একটি বিচে জমিয়ে পার্টি করতে দেখা গেছে তাদের। গানের তালে তালে নাচছিলেন তারা। কনিকা-মোদি ছাড়াও সেখানে দেখা গেছে পার্টির আয়োজক লরেন শর্ট-সহ আরও অনেককে। 

images_(55)

এরপর থেকেই নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ললিত মোদির পরিবারের ইতিহাস দেখুন। তিনি প্রজন্মের পর প্রজন্মের ধনসম্পদের উত্তরাধিকারী। তাই তাঁর কখনও অর্থকষ্ট হবে না।’ অন্য একজনের কথায়, ‘হাজার হাজার ক্রিকেটারের জীবন বদলে দিয়েছেন ললিত মোদি। আইপিএলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষও উপার্জনের সুযোগ পেয়েছেন। তিনি এক অসাধারণ সফল ব্যক্তিত্ব।’

আরআর