Dhaka Mail Logo

বিনোদন

লন্ডনে শাহরুখ পুত্রের সঙ্গে কে এই তরুণী?

বিনোদন ডেস্ক

৩১ জুলাই ২০২৬, ১১:২০ এএম

বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে ফের শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। সম্প্রতি লন্ডনের একটি ক্যাসিনো থেকে এক তরুণীর সঙ্গে বের হয়ে আসার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। নেটিজেন ও বিভিন্ন ফ্যান পেজ থেকে ওই তরুণীকে ড্যানিশ শিল্পী ভিনি তাকাইর হিসেবে শনাক্ত করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্যাজুয়াল পোশাকে একটি ক্যাসিনো থেকে বের হচ্ছেন আরিয়ান। তার পাশে কালো পোশাকে হাঁটছিলেন ভিনি তাকাইর। দুজনকে একসঙ্গে ভেন্যু ছাড়তে দেখে ভক্তদের মনে প্রশ্ন, তবে কি নতুন নারীর প্রেম মজেছেন আরিয়ান?

প্রেমের গুঞ্জন আরও জোরালো হয় যখন ভক্তদের নজরে আসে ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করেন আরিয়ান ও ভিনি। ভিডিওটি সামনে আসার পর থেকে দুজনকে নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি আরিয়ান-ভিনি কেউই।

image

এদিকে সম্প্রতি লন্ডনের ভ্রমণের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ভিনি লিখেছেন, ‘লন্ডন, আইএলওয়াই।’ যদিও পোস্টে আরিয়ানের কোনো ছবি ছিল না। 

ব্যক্তিগত জীবনকে বরাবর লোকচক্ষুর অন্তরালে রাখতে পছন্দ করেন আরিয়ান খান। এর আগেও ব্রাজিলের মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকি লারিসা আরিয়ানের লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড ‘ডি’য়াভোল এক্স-এর প্রচারণায় অংশ নিয়েছিলেন। তবে গুঞ্জন নিয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি।

গত বছর রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে শাহরুখ ও গৌরী খানের প্রযোজিত ‘দ্য বাডস অফ বলিউড’ পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আরিয়ান। সিরিজে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়ালসহ আরও অনেকে।