বিনোদন ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১১:৫২ এএম
ভালোবাসার কাছে হার মেনেছে পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক দূরত্ব। সব বাধা-বিপত্তি মাড়িয়ে সম্প্রতি বাংলাদেশের যুবকের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পাকিস্তানের জনপ্রিয় ভ্লগার রুবিনা মারুফ। বিয়ের খবর আগেই জানিয়েছিলেন তিনি। এবার বিয়ের কারণ জানালেন মারুফ।
ভারতীয় সাজে বিয়ে করে তোপের মুখে পাকিস্তানি
সম্পতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি পাকিস্তানি ভ্লগার লেখেন, “আমি একজন বাংলাদেশি পুরুষকে বিয়ে করেছি। প্রথমবার বাংলাদেশে যাওয়ার সময় মা আমাকে প্রতিশ্রুতি দিতে বলেছিলেন, ‘সেখানে যেন মারা না যাই বা বিয়ে না করি।’ কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে বড়। তিনি জানতেন, ‘আমি বাংলাদেশকে কতটা ভালোবাসি। নিজের শিকড়ের সঙ্গে কতটা গভীরভাবে যুক্ত অনুভব করি।”

তিনি আরও লেখেন,বাংলাদেশের সংস্কৃতিকে বরণ করে নেওয়ার জন্য বিয়ের দিন শাড়ি পরেছিলাম। পাকিস্তান ও বাংলাদেশকে কাছাকাছি আনার আনন্দ প্রকাশ করতে এই পোশাক পরেছি। মা আমাদের বিয়ে নিয়ে খুব খুশি। বাবা আবেগাপ্লুত হলেও আনন্দিত। খুব শিগগিরই বাবা-মাকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
ভারতীয় সাজে বিয়ে করে তোপের মুখে পাকিস্তানি অভিনেত্রী
রুবিনা মারুফ জানান, তার স্বামীর নাম রকিবুল হাসান। বাংলাদেশের রংপুরের বাসিন্দা। বর্তমানে তিনি পাকিস্তানের ইসলামাবাদে কর্মরত। তাঁদের লাহোরে বিয়ে সম্পন্ন হয়েছে।

এর আগে তাঁদের বিয়ের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে রুবিনা মারুফ লিখেছিলেন, ‘একজন বাংলাদেশিকে বিয়ে করলাম। পুরো বিষয়টা সহজ ছিল না। তবে আমার জীবনের পথ যেদিকে যাওয়ার কথা ছিল তা মেনে নেওয়ায় এমন এক আনন্দ দিয়েছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
আফ্রিদির সঙ্গে প্রেম, আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন সেই নায়িকা
তিনি আরও লিখেছিলেন, ‘নিকাহর দিনে বাবা-মায়ের মুখে গর্ব ও আনন্দের হাসি দেখতে পাওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় আশ্বাস। সীমান্ত পেরিয়ে এই ভালোবাসা, নতুন সূচনা এবং একজন বাংলাদেশি জীবনসঙ্গী পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আমার হৃদয় আজ পরিপূর্ণ, আমার বাবা-মা অত্যন্ত আনন্দিত এবং জীবনের বাকি সময় নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত।’
ইএইচ/