বিনোদন ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম
সিনেমার গণ্ডি পেরিয়ে এবার ফুটবল মাঠে আলো ছড়াতে প্রস্তুত বলিউড তারকা টাইগার শ্রফ। সব ঠিকঠাক থাকলে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের মাধ্যমে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ‘মুম্বে এফসি’ ক্লাবের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই বলিউড তারকা।
গত কয়েকমাস ধরে দলটির সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন টাইগার। ক্লাব সূত্রে জানা গেছে, ডুরান্ড কাপের জন্য তাঁর নাম আনুষ্ঠানিকভাবে সিআরএস-এ নথিভুক্ত করা হয়েছে। একজন পেশাদার ফুটবলারের প্রয়োজনীয় পরিচয়পত্র, অফিসিয়াল নথিপত্র এবং ফিফার নিয়ম মেনে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর আগে মুম্বাই প্রিমিয়ার লিগে এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
টাইগার শ্রফকে প্রাণনাশের হুমকি
টাইগার-দিশার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জ্যাকি শ্রফ
চলতি ডুরান্ড কাপের গ্রুপ পর্বের একটি ম্যাচে টাইগারকে খেলানোর জোরালো পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের। শিলংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে আগামী ৩ আগস্ট লাংসইং এসসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মুম্বে এফসি। এরপর ৮ আগস্ট শিলং লাজং এবং ১১ আগস্ট নংকসেহ এসএস অ্যান্ড সিসির মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১১ আগস্ট মাঠে দেখা যেতে পারে টাইগারকে।
বলিউড তারকার এমন ফুটবল প্রীতির পেছনের গল্পটি শুরু হয়েছিল ২০২৩ সালের একটি ইনফ্লুয়েন্সার লিগ থেকে। সেখানে টাইগারের ফুটবল দক্ষতা ও টেকনিক্যাল জ্ঞান নজর কাড়ে মুম্বে এফসির প্রতিষ্ঠাতা ও টেকনিক্যাল ডিরেক্টর জোয়েব খানের। নিখুঁত স্লাইড ট্যাকল এবং ওয়ান-অন-ওয়ান ড্রিবলিংয়ে তাঁর মুন্সিয়ানা দেখে মুগ্ধ হয়ে পরবর্তীতে তাঁকে ক্লাবের অনুশীলনে আমন্ত্রণ জানান জোয়েব। এরপর পেশাদার ফুটবল খেলার ইচ্ছা প্রকাশ করেন টাইগার।
টাইগার-দিশার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জ্যাকি শ্রফ
দরগায় কী করছেন টাইগার-সুতারিয়া
তবে অভিনেতাকে মাঠে নামানোর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। টেকনিক্যাল ডিরেক্টর জোয়েব খান জানান, টাইগারের জনপ্রিয়তার কারণে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলোতে ম্যাচ চলাকালীন অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় বিষয়। ভক্তদের ভিড় সামলানোর বিষয়টি মাথায় রেখে পুরো পরিকল্পনা সাজানো হচ্ছে।
ইএইচ/