Dhaka Mail Logo

বিনোদন

দিল্লির আন্দোলনে সমর্থন, গান মুক্তি পেছালেন আরমান মালিক  

বিনোদন ডেস্ক

২২ জুলাই ২০২৬, ১২:১০ পিএম

দিল্লির আন্দোলন শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। ককরোজ পার্টির উদ্যোগে গড়ে তোলা এ মুভমেন্ট ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সক্রিয় ভূমিকা পালন করছেন সংস্কৃতি অঙ্গনের লোকজন। সশরীরে হাজির হয়েছেন অনেকে। এবার ভারতের জনপ্রিয় গায়ক আরমান মালিক পিছিয়ে দিলেন নিজের গানের মুক্তি। 

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ২২ জুলাই আরমানের নতুন গান ‘গয়া কাম সে’ মুক্তির কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। আন্দোলনকারীদের সমর্থনে এ পদক্ষেপ তার।

Cockroch

এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান আরমান। তিনি বলেন, “২২ জুলাই গানটি মুক্তি পাওয়ার কথা ছিল, ওইদিন আমার জন্মদিনও বটে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার মন সায় দিচ্ছে না। তাই গানটি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে আরেকটু সময় নিচ্ছি। কথা দিচ্ছি, পরিস্থিতি শান্ত হলে ঠিক সময়ে ‘গয়া কাম সে’ গানটি নিয়ে আসব।”

সোমবার নিট প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিযানের কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। মেলেনি অনুমতি। উল্টো কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের ওপর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সে নির্যাতনের ভিডিও।

-1784569629467_20260721_164833788

ককরোজ পার্টির আন্দোলন মূলত শিক্ষাব্যবস্থার দুর্নীতি, প্রশ্নফাঁস, পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে দেশের পড়ুয়াদের প্রতি কেন্দ্রের দায়বদ্ধতার অভাব নিয়ে। ভারতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এরইমধ্যে সমর্থন জানিয়েছেন আন্দোলনকারীদের। 

আন্দোলনে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা আজমি। জিয়াগঞ্জ থেকে গর্জে উঠেছেন অরিজিৎ সিং। পাঞ্জাব থেকে হুংকার দিয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। এছাড়াও স্বশরীরে যোগ দেন প্রকাশ রাজ, স্বরা ভাস্কর প্রমুখ। 

আরআর