সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দিল্লির আন্দোলনে সমর্থন হানি সিংয়ের, নিলেন যে পদক্ষেপ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ১২:০০ পিএম

শেয়ার করুন:

দিল্লির আন্দোলনে সমর্থন হানি সিংয়ের, নিলেন যে পদক্ষেপ

দিল্লির আন্দোলন শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। ককরোজ পার্টির উদ্যোগে গড়ে তোলা এ মুভমেন্ট ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সক্রিয় ভূমিকা পালন করছেন সংস্কৃতি অঙ্গনের লোকজন। সশরীরে হাজির হয়েছেন অনেকে। এবার র‍্যাপার হানি সিংও নিলেন পদক্ষেপ। আন্দোলনে সমর্থন জানিয়ে পিছিয়ে দিলেন গানের টিজার লঞ্চিং। 

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হানি। একাধিক পোস্ট দিয়েছেন আন্দোলনকারীদের পক্ষে। শিক্ষার্থীদের জন্য একমনে প্রার্থনা করছেন গায়ক। এক পোস্টে তিনি লেখেন, “আমাদের দেশের তরুণরা অমর। ভোলেনাথ এ সময় ওঁদের শক্তি দিন।”

heavy-security-was-deployed-across-central-delhi-20260720162426_20260721_164847458

এখানেই থেমে যাননি হানি। নিয়েছেন পদক্ষেপ। তার নতুন গানের টিজার লঞ্চের কথা ছিল শিগগিরই। কিন্তু আন্দোলনে সমর্থন জানিয়ে ‘মুনলাইট’-এর টিজার লঞ্চ পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। 

লেখেন, “দেশ এবং ভারতের যুবসমাজের আবেগের কথা মাথায় রেখে আমার নতুন গান ‘মুনলাইট’-এর টিজার লঞ্চ কয়েক দিনের জন্য পিছিয়ে দিচ্ছি।”

-1784569629467_20260721_164833788

ককরোজ পার্টির আন্দোলন মূলত শিক্ষাব্যবস্থার দুর্নীতি, প্রশ্নফাঁস, পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে দেশের পড়ুয়াদের প্রতি কেন্দ্রের দায়বদ্ধতার অভাব নিয়ে। ভারতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এরইমধ্যে সমর্থন জানিয়েছেন আন্দোলনকারীদের। 

আন্দোলনে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা আজমি। জিয়াগঞ্জ থেকে গর্জে উঠেছেন অরিজিৎ সিং। পাঞ্জাব থেকে হুংকার দিয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। এছাড়াও স্বশরীরে যোগ দেন প্রকাশ রাজ, স্বরা ভাস্কর প্রমুখ। 

images_(49)_20260721_164816138

গতকাল সোমবার নিট প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিযানের কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। মেলেনি অনুমতি। উল্টো কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের ওপর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সে নির্যাতনের ভিডিও। এ নিয়েও সামাজিক মাধ্যমে চলছে বিস্তর সমালোচনা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর