Dhaka Mail Logo

বিনোদন

দেশে ফিরছেন শাকিব, জানালেন দিনক্ষণ

বিনোদন ডেস্ক

০১ আগস্ট ২০২২, ০৯:০৮ পিএম

দেখতে দেখতে নয় মাস কেট্রে গেল শাকিব খান মার্কিন মুলুকে। এরমধ্যে একাধিকবার আসি আসি করেও দেশে ফিরে আসেননি তিনি। অনেকের মনেই প্রশ্ন চেপে বসেছিল, ‘কবে ফিরবেন শাকিব?’ সেই উত্তর দিলেন কিং খান নিজেই। জানালেন দেশে ফেরার দিনক্ষণ।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে শাকিব জানান, তার যুক্তরাষ্ট্রের মিশন সম্পূর্ণ হয়েছে। এবার দেশের ফেরার পালা। এরইমধ্যে বিমানের টিকিট কেটে ফেলেছেন তিনি। ১৫ আগস্ট সকালে ঢাকার বিমানবন্দরে দেখা যাবে তাকে।

shakib khan

ক্যারিয়ার শুরুর পর এত লম্বা সময় দেশ ছেড়ে কোথাও থাকেননি শাকিব। তাই নিজেও অনেকটা বিস্মিত। তিনি জানান, হঠাৎ ভাবতেই দেখি, যুক্তরাষ্ট্রে আছি নয় মাস হয়ে গেল! এর আগে আমি এতদিন কোথাও থাকিনি। এতদিন কীভাবে চলে গেল বুঝতেই পারেননি বলে জানান এই সুপারস্টার।  

আরও পড়ুন: নির্দিষ্ট কাউকে মেধাশূন্য বলিনি: সুমন আনোয়ার

আগামী ১৩ আগস্ট নিউইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় দেশের উদ্দেশে বিমানে চেপে বসবেন শাকিব। যাত্রাপথে ইস্তাম্বুলে আড়াই ঘণ্টার যাত্রাবিরতিতে যাবেন। সেই বিরতি কাটিয়ে দেশে ফিরতে ফিরতে ১৫ আগস্ট সকাল ছয়টা বেজে যাবে বলে জানিয়েছে তার পরিবার।

shakib khan

শাকিব নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন গতবছর। জো বাইডেনের দেশটিতে তিনি পা রাখার পর থেকেই গুঞ্জন উঠেছিল, এর পেছনে কারণ হিসেবে রয়েছে গ্রিন কার্ড। মাস কয়েক আগে তিনি হাতে পেয়েছেন কাঙ্ক্ষিত কার্ডটি। এরপর দেশে ফেরার দিনক্ষণ জানালেও ফেরা হয়নি তার। অবশেষে এবার বুঝি শাকিব অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটছে।

আরআর