Dhaka Mail Logo

বিনোদন

জোর করে পরীক্ষা নিলেন, শিক্ষার্থীদের চাপ নিতে পারবেন তো: তাসরিফ খান

বিনোদন ডেস্ক

১৫ জুলাই ২০২৬, ১০:০৪ এএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হকের পদত্যাগসহ তিন দফা দাবিতে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যুক্তিক আন্দোলন নিয়ে নানা মহলে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে আন্দোলনের সমর্থন দিয়ে বিস্ফরক পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। 

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক মাধ্যমে গায়ক লেখেন, ‘শিক্ষার্থীদের জোর করে চাপ দিয়ে পরীক্ষা টা যে নিলেন,      ছাত্রছাত্রীদের চাপ টা নিতে পারবেন তো? এমনিতেই এইচ এস সি বোর্ড পরীক্ষা হলো ছাত্রজীবনের অন্যতম প্রেশারের পরীক্ষাগুলোর একটা। এর মাঝে এই একটা বা দুইটা পরীক্ষার দিন পিছিয়ে দিলে কি এমন ক্ষতি হয়ে যাইতো?’

তাসরিফ মনে করেন, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে মন্ত্রীর পদত্যাগের আন্দোলন যৌক্তিক। গায়কের ভাষ্য, ‘বৈরী আবহাওয়া তে যারা ভিজে ভিজে, রাস্তায় জমে থাকা দূষিত পানি মাড়িয়ে এইরকম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে গেছে, তাদের ভোগান্তি আর মানসিক কষ্ট বোঝেন? ভেজা শরীরে পরীক্ষা দিয়ে কী পরিমাণ শিক্ষার্থীর জ্বর আসছে তাদের আবেগ অনুভূতি বোঝেন? এতো কিছু ভোগান্তি সহ্য করে তারা আপনাকে খুশিতে চুমু খেতে  চাইবে নাকি আপনার পদত্যাগ চাইবে?’

তাসরিফ আরও বলেন, আপনাদের মতো বুইড়া দামড়া গুলো দেশ বদলাবে নাকি ছাত্রছাত্রীরা বদলাবে এই সহজ অংক কেন মাথায় যায় না? আর খেয়াল করতেছি, ছাত্রছত্রীরা যৌক্তিক আন্দোলনে নামলে কেন ওদের ট্যাগিং করা জরুরি হয়ে যায়? ভুল করলে সেই ভুল টা কেন স্বীকার করা যায় না?’ 

সবশেষে তিনি লিখেছেন, সময় থাকতে শিক্ষার্থীদের মানসিকতা এবং আবেগ বোঝার চেষ্টা করেন। চেয়ারে বসে গেলে লজ্জা শরম কমে যায় আমরা জানি। সুতরাং পদত্যাগ করেন আর নাই করেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ ভালোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার দ্রুততার সাথে গ্রহণ করেন। ছাত্রছাত্রীদের যে কোনো যৌক্তিক দাবির সাথে ছিলাম, আছি এবং অবশ্যই থাকব।’

ইএইচ/