Dhaka Mail Logo

বিনোদন

তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, জয়কে ওমর সানী 

বিনোদন ডেস্ক

১৩ জুলাই ২০২৬, ১১:১০ পিএম

আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসিকে প্রতিবন্ধী বলে সামাজিক মাধ্যমে চরম কটাক্ষের শিকার হচ্ছেন চিত্রনায়ক ওমর সানী। সবচেয়ে ‘কড়া ডোজ’টি যেন এসেছে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ঘর থেকে। 

আজ সোমবার নিজের ফেসবুকে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’

এরপর থেকেই হাসির হুল্লোড় চলছে ওই পোস্টের কমেন্ট বক্সে। সারাদিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালেও এবার সরব হলেন ওমর সানী। দিলেন পাল্টা জবাব। জয়কে মারতে অরিজিনাল চাবুক তৈরি করতে দিয়েছেন বলে জানালেন সামাজিক মাধ্যমে। থাকতে বললেন প্রস্তুত।

আজ সোমবার রাত ১০টা ৪৯ এর দিকে নিজের ফেসবুকে সানী লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয় তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’

সবশেষে অভিনেতা লেখেন, ‘সাবজেক্ট খেলাধুলা ফান।’ এতে অনেকে আন্দাজ করছেন বিষয়টি হাস্য রসাত্মকভাবে নিয়েছেন সানী। নেটিজেনরাও মন্তব্যের ঘরে রসিকতায় মেতেছেন। একজন আবার সানীকে চাবুক ম্যান বলেও সম্বোধন করেছেন। সেসবের কোনো জবাব দেননি ওমর সানী।

আরআর