আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসিকে প্রতিবন্ধী বলে সামাজিক মাধ্যমে চরম কটাক্ষের শিকার হচ্ছেন চিত্রনায়ক ওমর সানী। সবচেয়ে ‘কড়া ডোজ’টি যেন এসেছে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ঘর থেকে।
আজ সোমবার নিজের ফেসবুকে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’
এরপর থেকেই হাসির হুল্লোড় চলছে ওই পোস্টের কমেন্ট বক্সে। নেটিজেনদের ভিড়ে যোগ দেন অভিনেত্রী তনিমা হামিদও। তিনি পোস্ট শেয়ার দিতে অনুমতিও চান জয়ের কাছে।
মন্তব্যের ঘরে তনিমা লেখেন, জয় ভাই, শেয়ার করি। সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি। উত্তরে জয়ও কম যাননি। রসিকতা করে লেখেন, তুমি চাইলে আমি কখনও কিছু মানা করেছি? অভিনেতা-অভিনেত্রীর সেসব মন্তব্যেও হাসির প্রতিক্রিয়া জমা পড়েছে।
এছাড়াও জয়ের পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন,‘চাবুকের বাড়ি খেয়ে এতদিন মাথা ঠিক ছিল। এখন আর ঠিক নাই।’ অন্য একজন লিখেছেন, ‘ওমর সানী আলোচনায় থাকার জন্য মাঝে মাধ্য এরকম কিছু কথা বলে। এটা ওনার কৌশল।’




