বিনোদন ডেস্ক
২৫ জুন ২০২৬, ১১:৫৬ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নিজের খামারে লাগা আগুনে পুড়ে মারা গেছেন হলিউড অভিনেতা ববি জে ব্রাউনের। গত ২৪ ফেব্রুয়ারি ঘটা দুর্ঘটনার কয়েক মাস পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা গেল। মেরিল্যান্ডের চিফ মেডিকেল এক্সামিনারের কার্যালয় ময়নাতদন্তের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘পিপল’।
অর্থাভাবে জনপ্রিয় অভিনেতার মৃত্যু
চিকিৎসকদের রিপোর্টে জানানো হয়, আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং পুরো শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ার কারণে ববির মৃত্যু হয়েছে। তবে একে একটি দুর্ঘটনা হিসেবেই দেখছে প্রশাসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

ববি জে ব্রাউনের মেয়ে রেইনা সেই রাতের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘গভীর রাতে বোনের ফোনে আমার ঘুম ভাঙে। সে চিৎকার করে বলছিল বাবা আর নেই। খবরটা শুনে আমি এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে এটা বাস্তব নাকি স্বপ্ন, তা বোঝার জন্য খালি পায়ে তীব্র শীতের মধ্যে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম।’
হাসপাতালে নেওয়ার পথে জনপ্রিয় অভিনেতার মৃত্যু
তিনি জানান, আগুন লাগার পর তাঁর বাবা পরিবারের সদস্যদের কাছে অগ্নিনির্বাপক যন্ত্র চেয়েছিলেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁকে আর বাঁচানো যায়নি।
অভিনেতার এজেন্ট অ্যালবার্ট ব্রামান্তে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ববি জে ব্রাউনের মতো প্রতিভাবান ও সৎ অভিনেতা মেলা ভার। আমরা একজন সত্যিকারের শিল্পীকে হারালাম।’

হলিউডে আসার আগে ববি জে ব্রাউন একজন বক্সার ছিলেন। বক্সিংয়ে তিনি পাঁচবার ‘গোল্ডেন গ্লাভস’ চ্যাম্পিয়নশিপ জেতেন। পরে বক্সিং ছেড়ে নিউইয়র্ক থেকে অভিনয়ের ওপর পড়াশোনা করেন।
জনপ্রিয় অভিনেতার রহস্যজনক মৃত্যু, জানা গেল কারণ
তিনি হলিউডের জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘দ্য ওয়্যার’, ‘উই ওন দিস সিটি’ এবং ‘ল অ্যান্ড অর্ডার’-এ অভিনয় করে বেশ পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেছেন ববি।
ইএইচ/