Dhaka Mail Logo

বিনোদন

সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন উড়িয়ে বিজয়ের জন্মদিনে তৃষার শুভেচ্ছা

বিনোদন ডেস্ক

২৪ জুন ২০২৬, ০৩:১৪ পিএম

তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় গত ২২ জুন পা রেখেছেন ৫২ বছরে। বিশেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিনোদন ও রাজনৈতিক জগতের বহু তারকা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে সবার নজর ছিল জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের দিকে।

বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে গুঞ্জন উড়ছিল, বিজয়কে ইনস্টাগ্রামে আনফলো করেছেন তৃষা। তাঁদের সম্পর্ক নিয়েও তৈরি হয়েছিল এক ধরনের টানাপোড়েন। বিজয়ের জন্মদিনের শুরুর দিকে তৃষার কোনো বার্তা না পেয়ে ভক্তদের মনেও জমেছিল নানা প্রশ্ন। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়কে সাথে নিয়ে এক ফ্রেমে ধরা দিলেন তৃষা।

ভক্তকে একান্ত সচিব হিসেবে নিয়োগ বিজয়ের

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের এটিই প্রথম জন্মদিন। বিশেষ দিনটি ঘরোয়াভাবে উদযাপন করেছেন থালাপতি। তৃষার শেয়ার করা ছবিতে দেখা যায়, তাঁদের সামনে সাজানো রয়েছে দুইটি কেক। আর বিজয়ের দিকে তাকিয়ে হাসছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে তৃষা লিখেছেন, ‘যার জন্য সবকিছুই সার্থক তাঁকে জন্মদিনের শুভেচ্ছা। ০০:০০।’ এক পোস্টেই যেন সব বলে দিলেন অভিনেত্রী। তাঁদের কোনো দূরত্ব তৈরি হয়নি। জন্মদিনের পোস্টের পর তাদের সম্পর্কের ফাটলের গুঞ্জন আপাতত থেমেছে।

স্ত্রীর সঙ্গে মিলতেই বিজয়কে আনফলো কথিত প্রেমিকার! 

ছবিটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ভক্তদের মাঝে। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘দেখেন, আমার রানি কী করেছেন!’ অন্য একজন লিখেছেন, ‘সুখ নিজেদের জন্য অন্যদের জন্য নয়। সেটাই করুন যা আপনাকে আনন্দ দেয়।’

বিজয় ও তৃষার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। বিজয়ের রাজনৈতিক প্রচারণার শুরু থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান সবখানেই ছায়ার মতো পাশে দেখা গেছে তৃষাকে। 

ইএইচ/