রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ভক্তকে একান্ত সচিব হিসেবে নিয়োগ বিজয়ের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

ভক্তকে একান্ত সচিব হিসেবে নিয়োগ বিজয়ের

১৮ বছর আগের কথা। তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা সি জোসেফ বিজয়ের সঙ্গে ছবি তোলার আশায় হাজার মানুষের ভিড়ে দাঁড়িয়েছিলেন এক ভক্ত। আজ সেই ভক্ত দাঁড়িয়ে আছেন বিজয়ের ঠিক পাশে একান্ত সচিব হিসেবে। দক্ষিণী সিনেমার সুপারস্টারের ৫২তম জন্মদিনে এমন এক আবেগঘন গল্প সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতার দীর্ঘদিনের ছায়াসঙ্গী জগদীশ পালানিসামি। 

জগদীশ লিখেছেন, ‘আঠারো বছর আগে আমি একজন অন্ধ ভক্ত হিসেবে আপনার সাথে একটা ছবি তোলার আশায় লাইনে দাঁড়িয়েছিলাম। আর আজ আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একান্ত সচিব হিসেবে আপনার পাশে দাঁড়িয়ে আছি। জীবন যেন এক বৃত্ত সম্পূর্ণ করল। আমি আজ যা কিছু তার জন্য আপনার কাছে ঋণী।’

স্ত্রীর সঙ্গে মিলতেই বিজয়কে আনফলো কথিত প্রেমিকার!

কৌতুক শিল্পী হিসেবে বিনোদন জগতে পথচলা শুরু হয়েছিল জগদীশের। পরবর্তীতে দক্ষিণ ভারতের এক সংগীত পরিচালকের সঙ্গে কাজ শুরু করেন। এই সুবাদে একসময় বিজয়ের ঘনিষ্ঠ মহলে প্রবেশ ঘটে তাঁর। এক দশকেরও বেশি সময় ধরে বিজয়ের ব্যক্তিগত ম্যানেজার ছিলেন জগদীশ। 

উল্লেখ্য, চলতি বছরের ২৩ এপ্রিল তামিলনাড়ুতে এক ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০ মে বিজয় মূখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলে ১২ মে তাঁর একান্ত সচিবের দায়িত্ব জগদীশ। 

ফ্লপ হিরো থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, যেভাবে ইতিহাস গড়লেন বিজয়

পেশাদার ম্যানেজার পরিচয়ের বাইরেও জগদীশ ভারতের একটি প্রথম সারির সেলিব্রিটি ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিষ্ঠাতা। তাঁর প্রতিষ্ঠান কনটেন্ট ক্রিয়েশন, মিউজিক ভিডিও এবং চলচ্চিত্র প্রযোজনার সাথে যুক্ত রয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর