বিনোদন ডেস্ক
২২ জুন ২০২৬, ০৫:১০ পিএম
বিশ্ব কাঁপছে বিশ্বকাপে। সেই ঢেউ লেগেছে বাংলাদেশে। উন্মাদনায় ভাসছে সর্বস্তরের মানুষ। গেল ১১ জুন পর্দা উঠতেই পছন্দের দলের সমর্থনে শুরু হয়েছে কথার লড়াই। সাধারণ মানুষ থেকে তারকারা— কেউ বাদ যাচ্ছেন না তালিকা থেকে।
চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রিয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আকাশি-নীল সমর্থকদের উন্মাদনা এখন তুঙ্গে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আছেন এ দলে।
মাদরাসায় পড়ার সময়টা জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত ছিল: কেয়া পায়েল
সোমবার (২২ জুন) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একঝাঁক খুদে আর্জেন্টিনা ভক্তদের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা একদল শিশুর মাঝে হালকা হলুদ রঙের পোশাকে দাঁড়িয়ে আছেন কেয়া পায়েল। সবার সাথে হাত উঁচিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করছেন তিনি। ছবিটি শেয়ার করে কেয়া পায়েল ক্যাপশনে লিখেছেন, ‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা!’

অভিনেত্রীর পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুরাগী এবং আর্জেন্টিনা সমর্থকরা শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে ব্রাজিল ভক্তরাও পিছিয়ে নেই। তাঁরা আর্জেন্টিনাকে খোঁচাতে ভুলেননি। কেয়ার পোস্টের মন্তব্য ঘরে একজন লিখেছেন, ‘আর্জেন্টিনা আজকে ২ গোল খাবে খাতা-কলমে লিখে রাখেন।’ অন্য একজন লিখেছেন, ‘ব্রাজিল যতই লাফালাফি করুক, এবার কাপ জিতবে আর্জেন্টিনা।’
কেয়া পায়েলের ভালোবাসার মালা গলায় পরলেন খায়রুল বাসার!
উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে রেকর্ড গড়েন লিওনেল মেসি। এ ম্যাচটি ছিল মেসির ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ ১৬টি ম্যাচের ১৪টিতেই শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। টানা ৮ ম্যাচে জয়ের ধারা বজায় রেখে আজ মাঠে নামবে তারা।
ইএইচ/