images

বিনোদন

আত্মহত্যা করেছেন ‘দ্য রিয়েল এল ওয়ার্ড’ খ্যাত তারকা ফ্রান্সিন বেপ্পু

বিনোদন ডেস্ক

১৭ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম

মার্কিন রিয়ালিটি শো ‘দ্য রিয়েল এল ওয়ার্ড’ তারকা ফ্রান্সিন বেপ্পু আত্মহত্যা করেছেন। হনলুলু ময়নাতদন্ত বিভাগের প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম টিএমজেড এই তথ্য নিশ্চিত করেছে।

জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি হনলুলুতে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। ময়নাতদন্ত প্রতিবেদনে অভিনেতা ঝুলে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর সময় তার শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। 

image

ফ্রান্সিনের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার। এক বিবৃতিতে তারা জানান, ‘ফ্রান্সিন চিরকাল মানুষের মনে  বেঁচে থাকবে। তাঁকে সবাই এত ভালোবাসা দিয়েছেন আমরা কৃতজ্ঞ।’ পরিবারের অন্যতম সদস্যকে হারানোর শোক কাটিয়ে উঠতে সবার কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তারা।

মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী, প্রধানমন্ত্রীর শোক

জনপ্রিয় মার্কিন চ্যানেল ‘শো-টাইম’-এর রিয়েলিটি সিরিজ ‘দ্য রিয়েল এল ওয়ার্ড’-এ অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিত পান ফ্রান্সিন বেপ্পু। 

সূত্র: টিএমজেড