বিনোদন ডেস্ক
১৭ জুন ২০২৬, ১১:৩৪ এএম
আলজেরিয়ার বিপক্ষে দাপুটে পারফর্ম করেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে সব আলো একাই কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষে এসে বিশ্বকাপে হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। তার হ্যাটট্রিকে বিশ্বকাপে আর্জেন্টিনা উড়ন্ত সূচনা করেছে।
মেসির পায়ের জাদুতে মুগ্ধ ব্রাজিল সমর্থক তারকারা। আর্জেন্টিনার জয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রাজিল শিবিরের শাবনম বুবলী। তিনি লিখেছেন, ‘এই লোকটা কীভাবে এত দারুণ খেলে? লিওনেল মেসি আসল জাদুকর। দল যার যার, কিন্তু মেসি সবার!’
এদিকে ব্রাজিল সমর্থক জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, ‘লিওনেল মেসি ফুটবলের প্রাণভোমরা। তাকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই। আমরা ভীষণ ভাগ্যবান যে এই জাদুকরের জাদু দেখার সুযোগ পেয়েছি!’
ব্রাজিল সমর্থক অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘হ্যাটট্রিক করে মেসি আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরাদের সেরা।’
ব্যাটারির গলিতে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ, রেফারি ফিমেল!
আলজেরিয়ার বিপক্ষে মেসি নিজের প্রথম গোলটি করেন ম্যাচের ১৭ মিনিটে। বিরতির আগপর্যন্ত বেশ কয়েকবার চেষ্টা করলেও আর গোলের দেখা পায়নি লিওনেল স্কালোনির শিষ্যরা। শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিরতিতে যায় ১-০ গোলের লিড নিয়ে। বিরতির ঠিক ১৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোলের দেখা পান মেসি। পরবর্তীতে ম্যাচের ৭৬ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।
ইএইচ/