মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

ব্যাটারির গলিতে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ, রেফারি ফিমেল!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

ব্যাটারির গলিতে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ, রেফারি ফিমেল!

নাট্যনির্মাতা কাজল আরেফিন অমির নাটকে ‘ব্যাটারির গলি’ এক চিরচেনা নাম। ‘ব্যাচেলর পয়েন্ট’ বা ‘ফিমেল’ সিরিজের চরিত্রদের আড্ডার মূল কেন্দ্রবিন্দু এই গলি। চলমান ফুটবল বিশ্বকাপের মধ্যে এবার ব্যাটারির গলি নিয়ে নতুন উন্মাদনার আভাস দিলেন নির্মাতা অমি।

ফুটবল বিশ্বকাপ আসলেই পুরো দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা—এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্ত হয়ে যায়। দুই দলের সমর্থকদের নিয়ে ব্যাটারির গলিতে ফুটবল খেলার ছক কষছেন অমি।


বিজ্ঞাপন


কথা বলতে পারছেন না কাজল আরেফিন অমি, চাইলেন দোয়া 

সম্প্রতি এক পোস্টে তিনি লিখেছেন, ‘ব্যাটারির গলিতে যদি একটা ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ হতো, কেমন হতো? আর যদি রেফারি হতো একজন ফিমেল?’ অমির পোস্টের পর থেকেই সামাজিক মাধ্যমে জল্পনা, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যাটারির গলির ও ফিমেল নাটকের গ্যাংদের নিয়ে নতুন কোনো ফিকশনের পরিকল্পনা করছেন নির্মাতা। তার ওপর ম্যাচের রেফারি যদি হন একজন নারী, তবে সেই মাঠের নাটকীয়তা যে এক ভিন্ন মাত্রা পাবে, তা বেশ ভালোই আঁচ করতে পারছেন দর্শকরা।

পর্দায় এমন কোনো ফুটবল ম্যাচ দেখা যাবে কি না, তা জানতে নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে রহস্য জিয়েই রাখেন তিনি। এক খুদে বার্তায় অমি বলেন, ‘দেখি। আপাতত অসুস্থ।’

সবচেয়ে বড় কষ্ট ছেলের সাথেও কথা বলতে পারছি না: কাজল আরেফিন অমি


বিজ্ঞাপন


সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অমি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁর গলার ভেতরে সিস্টের (একধরনের তরলপূর্ণ থলি বা ফোস্কা) উপস্থিতি শনাক্ত করেছেন। গলার সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে কথা বলতে পারছেন না তিনি। সুস্থ হয়ে ফিরতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর