images

বিনোদন

অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে জনপ্রিয় র‍্যাপার গ্রেফতার

বিনোদন ডেস্ক

১৬ জুন ২০২৬, ০১:৫৩ পিএম

প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাইড শেয়ারিং চালককে অপহরণ ও তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকার টিভি উপস্থাপক ও র‍্যাপার মোলেমো ‘জুব জুব’ ম্যারোহানিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) সকালে ইডেনভেল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গাউতেং পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন টিন্টসওয়ালো সিবেকো জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। ম্যারোহানির সন্দেহ ছিল, ওই চালকের সঙ্গে তার প্রেমিকার সম্পর্ক রয়েছে। এই নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্বের জেরে তিনি চালককে জোরপূর্বক নিজের গাড়িতে তুলে নেন। একপর্যায়ে চালককে লক্ষ্য করে গুলিও ছোড়েন তিনি।

বন্দুক ঠেকিয়ে গায়ককে অপহরণ, গ্রেফতার ৮

তবে ভাগ্যক্রমে ওই চালক অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। হামলার ঘটানার পর কাছের একটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন গাড়ির চালক। পুলিশও দ্রুত ব্যবস্থা নিয়ে ঘটনার পরপরই অভিযুক্ত ম্যারোহানিকে গ্রেফতার করে। সিবেকো জানান, এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। সোমবার (১৫ জুন) ম্যারোহানিকে জারমিস্টন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল।

এর আগে ২০২৪ সালের জুলাই মাসে ম্যারোহানির বিরুদ্ধে থাকা ধর্ষণ, হত্যাচেষ্টা ও মারধরের ১৩টি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিল ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটি (এনপিএ)। প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী আমান্ডা ডু-পন্ট এবং আরও কয়েকজন নারী অভিযোগগুলো দায়ের করেছিলেন। তবে প্রসিকিউশনের কাছে যথাযথ প্রমাণ না থাকায় মামলাগুলো প্রত্যাহার করা হয়েছিল। 

ইএইচ/