রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বন্দুক ঠেকিয়ে গায়ককে অপহরণ, গ্রেফতার ৮

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

বন্দুক ঠেকিয়ে গায়ককে অপহরণ, গ্রেফতার ৮

বন্দুক ঠেকিয়ে মার্কিন র‍্যাপার গুচি ম্যানকে অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজন শিল্পীসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, আলোচনার অজুহাতে একটি রেকর্ডিং স্টুডিওতে ডাকেন র‍্যাপার পু শিয়েস্টি। সেখানে গুচিকে জোরপূর্বক একটি চুক্তিনামায় স্বাক্ষর করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

শিক্ষার্থীকে যৌন নিপীড়ন মামলায় জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু


বিজ্ঞাপন


অপহরণের শিকার গায়ক আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী উশার, দোজা ক্যাট ও ড্রেকের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। ২০০৭ সালে ম্যান তাঁর রেকর্ডিং স্টুডিও প্রতিষ্ঠা করেন। ২০২০ সালে সেখানে শিল্পী হিসেবে যোগ দেন র‍্যাপার পু শিয়েস্টি।

গত বুধবার (১ এপ্রিল) ডালাস, মেমফিস এবং ন্যাশভিল থেকে ৯ জন আসামির মধ্যে ৮ জনকে গ্রেফতার করে ফেডারেল আদালতে অপহরণ ও সশস্ত্র ডাকাতির অভিযোগ আনা হয়েছে। এখনও একজন সন্দেহভাজন পলাতক রয়েছেন। তাঁকে খুঁজে বের করতে কাজ করছেন তদন্তকারীরা।

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার


বিজ্ঞাপন


তদন্ত সংস্থার অভিযোগ অনুযায়ী, গত ১০ জানুয়ারি অপহরণের ঘটনা ঘটে। সে সময় র‍্যাপার পু শিয়েস্টি একটি অস্ত্র মামলার সাজায় গৃহবন্দি থাকার কথা ছিল। র‍্যাপার গুচিকে অপহরণে অভিযুক্ত পু শিয়েস্টির বাবা লনট্রেল উইলিয়ামস সিনিয়রসহ আরও আটজন অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

image

এফবিআই-এর এক বিবৃতিতে বলা হয়েছে, পু শিয়েস্টি গুচি ম্যানের দিকে পিস্তল তাক করে তাঁকে কাগজে সই করতে বাধ্য করেন। একই সঙ্গে তিনি গুচির বিয়ের আংটি, ঘড়ি, কানের দুল ও নগদ টাকা ছিনিয়ে নেন।

ভুল হয়েছে আবারও হইতে পারে, জামিন পেয়ে বললেন নোবেল

অন্যান্য সন্দেহভাজনরাও পিস্তল উঁচিয়ে স্টুডিওতে থাকা আরও কয়েকজনের কাছ থেকে মূল্যবান সামগ্রী দাবি করেন। অভিযোগ অনুযায়ী, একজন ভিকটিমকে শ্বাসরোধ করে আহত করা হয় এবং তাঁর রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ, এয়ারপডস ও ওয়ালেট ছিনিয়ে নেওয়া হয়। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর