images

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু 

বিনোদন ডেস্ক

১৫ জুন ২০২৬, ০৩:১৭ পিএম

ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের আর নেই। ৩০ বছর বয়সী এ অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আত্মহত্যা দাবি করা হলেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোনো কারণ। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোটপর্দার প্রিয়মুখ সঞ্চিতা। তাকে জনপ্রিয় করে তোলে ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিক। ‘ওয়াগলে কি দুনিয়া’ সিরিয়ালেও বেশ প্রশংসিত হন তিনি। বর্তমানে দেখা যাচ্ছে ‘দিলওয়ালি দুলহানিয়া লে জায়েগি’ সিরিয়ালের ‘সুকুন’ চরিত্রে। 

বড়পর্দায়ও সরব ছিলেন সঞ্চিতা। অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। এরমধ্যে একটি ছাভা। এতে তাকে তারাবাইয়ের চরিত্রে দেখা গেছে। সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এর মতো ছবিতেও দেখা গেছে তাকে। 

সঞ্চিতার মৃত্যু শোকার্ত করেছে তার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের। সামাজিক মাধ্যমে তা প্রকাশ করছেন তারা। মৃত্যুর আগেও একটি রিল প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সেখানে বেশ হাসিখুশি দেখাচ্ছিল তাকে। তা নিয়েও হচ্ছে কথা।

আরআর