বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

এই ছবির শুটিংয়ে মাকে হারান, মুক্তির আগে মারা গেল ভাই 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

এই ছবির শুটিংয়ে মাকে হারান, মুক্তি আগে মারা গেল ভাই 

আগামী ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে অর্জুন দত্ত পরিচালিত ছবি ‘ডিপ ফ্রিজ’। সম্পর্কের গল্প বলবে সিনেমাটি। ছবিটি বানাতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা নির্মাতার স্মৃতির ক্যালেন্ডারে আজীবন গোল দাগ দিয়ে রাখবে ‘ডিপ ফ্রিজ’কে। ছবিটি বানানোর সময় মাকে হারিয়েছেন অঞ্জন। মুক্তির আগে মারা গেল তার ভাই।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার মারা গেছেন অঞ্জনের ভাই। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী ও এক সন্তান। ভাই হারানোর কষ্টে যেন মা হারানোর বেদনা বাঁধ ভেঙেছে অঞ্জনের। কেননা এ সিনেমার শুটিং চলাকালীন মা মারা যান পরিচালকের। 


বিজ্ঞাপন


ছবিটি যখন পরিচালনা করছেন অর্জুন তখন তার মা অসুস্থ ছিলেন, কিছুদিন পর তিনি মারা যান। অথচ ছবিটি মাকে সঙ্গে নিয়ে দেখার পরিকল্পনা করেছিলেন অঞ্জন। এর আগে জাতীয় পুরস্কার প্রাপ্তির পর আক্ষেপের সুরে অর্জুন বলেছিলেন, “মাকে ‘ডিপ ফ্রিজ’ দেখাতে পারিনি। আজ মনে হচ্ছে, আমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি, এ যেন আমার মা উপর থেকে কলকাঠি নাড়িয়ে করে ফেলল! এই পুরস্কারটা আমি তোমায় দিলাম মা, এই পুরস্কার আমার নয়।”

এবার ভাই চলে যাওয়ায় যেন ভেঙে পড়েছেন পরিচালক। মায়ের অভাব হয়তো ভাইকে পাশে রেখে সিনেমা দেখে পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু সে স্বপ্নও অধরা রয়ে গেল তার। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর