images

বিনোদন

বিচ্ছেদকে না, স্ত্রীর সঙ্গে মিলে যাচ্ছেন বিজয় থালাপতি! 

বিনোদন ডেস্ক

১৫ জুন ২০২৬, ০১:৫২ পিএম

তামিলনাড়ুর জনসাধারণের সঙ্গে বিজয় থালাপতির সম্পর্ক গভীর হলেও খাদের কিনারে স্ত্রী সংগীতা সোরনালিঙ্গমের সঙ্গে বন্ধন। বিচ্ছেদের মামলা চলছে আদালতে। এরমধ্যে গুঞ্জন, দ্বন্দ্ব মিটিয়ে দুজন ফের এক হতে চলেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এদিকে আজ ১৫ জুন বিজয়-সংগীতার বিচ্ছেদের মামলার শুনানি আদালতে। এরইমধ্যে একাধিক সূত্র নিশ্চিত করেছে বিজয়-সংগীতার মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার আলোচনা চলছে। তবে দুই পক্ষের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

vijay_with_wife_songita_20260505_172730349

জানা গেছে, ছেলের সঙ্গে পুত্রবধূকে এক করতে মাঠে নেমেছেন বিজয়ের মা শোভা চন্দ্রশেখর। দুই পক্ষের সঙ্গেই কথা বলেছেন তিনি। কাছে আনার চেষ্টা করছেন তাদের। তবে তথ্যটি নিশ্চিত করেতে পারেনি কেউ। 

বেশ কিছুদিন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছিল না বিজয়-সংগীতাকে। সেখান থেকেই ছড়ায় গুঞ্জন। তা বাস্তবে রূপ নেয় চলতি বছরের শুরুতে আদালতে সংগীতা বিচ্ছেদের আবেদন করলে। 

vijoy_thala_20260109_143646939

২৫ বছরের বৈবাহিক জীবন বিজয়-সংগীতার। তাদের কাছের আসার গল্প হার মানায় সিনেমাকে। ১৯৯৬ সালে ‘পুভে উনাকাগা’ সিনেমাতে বিজয়ের অভিনয়ে মুগ্ধ হন সংগীতা। তার টানে লন্ডন থেকে ভারতে ছুটে আসেন। পরিচয় ধীরে ধীরে গড়ায় প্রেমে। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তাঁদের সংসারে জেসন সঞ্জয় ও দিব্যা সাশা নামে দুই সন্তান রয়েছে।

আরআর