images

বিনোদন

সমকামিতার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মৌনি রায় 

বিনোদন ডেস্ক

১৪ জুন ২০২৬, ০৪:০৮ পিএম

সমকামিতার গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁকে নিয়ে তৈরি হওয়া সমকামিতার জল্পনাটি ছিল তাঁর ক্যারিয়ারে শোনা সবচেয়ে বড় গুজব। একই সঙ্গে স্বামী সুরজ নাম্বিয়ারের সাথে বিচ্ছেদ এবং সেই কঠিন দিনগুলোতে বন্ধুদের অবদানের কথাও খোলামেলাভাবে তুলে ধরেছেন তিনি।

সঞ্চালক অভিনেত্রীর কাছে জানতে চান নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব কোনটি? জাবাবে মৌনি বলেন, ‘ওহ, আমি সমকামী।’

গত ১৪ মে ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী। কঠিন সময় পাশের থাকার জন্য কাছের মানুষদের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন মৌনি। তিনি বলেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। কারণ, আমার পরিবার আর বন্ধুরা সবসময় পাথরের মতো শক্ত হয়ে আমার পাশে থেকেছে।’

image

তিনি আরও বলেন, ‘আমার কিছু বান্ধবী সবসময় পাশে ছিল। আমার ভালো, খারাপ কিংবা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তারা আমার হাত ছাড়েনি। জীবনে এমন কিছু বান্ধবী পাওয়া খুব দরকার। যারা আপনাকে এগিয়ে যেতে সাহস দেবে। ওঁরা সত্যিই সেরা।’

নিজের জীবন ও ক্যারিয়ারের চড়াই-উতরাই নিয়ে মৌনি বলেন, ‘আমার জীবনটা আসলে একটা রোলার-কোস্টারের মতো। এখানে যেমন লড়াই আছে, তেমনই ভালো দিনও আছে। কখনও আপনি অনেক আনন্দ করবেন, আবার কখনও হয়তো ভীষণ মন খারাপ থাকবে। এটাই তো জীবন। সবটা মিলায়ে পথ চলতে হয়।’

image

ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সামলেও কাজকে অগ্রাধিকার দিচ্ছেন মৌনি। বিচ্ছেদের ঘোষণার পরপর তাঁকে কান চলচ্চিত্র উৎসবে আলো ছড়াতে দেখা যায়! সম্প্রতি বরুণ ধাওয়ানের ‘হাই জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

ইএইচ