রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

বিচ্ছেদের কারণ জানালেন মৌনী রায়ের স্বামী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

ঘর ভাঙছে মৌনী রায়ের! 

বলিউড অভিনেত্রী মৌনী রায় এবং তার স্বামী সুরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের খবর নিয়ে গত কয়েকদিন ধরে বিনোদন পাড়ায় চলছে নানা গুঞ্জন। গত সপ্তাহে সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করার পর থেকেই তাদের বিচ্ছেদের বিষয়টি সামনে আসে। পরবর্তীতে এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার খবর নিশ্চিত করেন। 

তবে সামাজিক মাধ্যমে বিচ্ছেদের সম্ভাব্য কারণ নিয়ে নানা মুখরোচক খবর ছড়িয়েছে। যা নজর এড়ায়নি সুরজ নাম্বিয়ার। অবশেষে বিচ্ছেদের কারণ জানিয়েছেন মৌনীর স্বামী। 


বিজ্ঞাপন


বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের বিচ্ছেদকে কেন্দ্র করে সম্প্রতি উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে। আমি পুরো বিষয়টি পরিষ্কার করে দিতে চাই—এখানে কোনো খোরপোশের বিষয় নেই, কোনো বিরোধ নেই এবং তৃতীয় কোনো ব্যক্তিও জড়িত নেই। মৌনী এবং আমি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে এবং একে অপরের মঙ্গলের কথা চিন্তা করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই বিচ্ছেদের একমাত্র কারণ। এর বাইরে যা কিছু প্রচার করা হচ্ছে তা সব কাল্পনিক। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে খাটো করার চেষ্টা হচ্ছে।’

image

তিনি যোগ করেন, ‘আমি পরিষ্কারভাবে জানাতে চাই, আমাদের দুজনের মাঝে তৃতীয় কোনো পক্ষকে জড়িয়ে যেসব দাবি করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। এ ঘটনার মধ্যে অন্য মানুষদের টেনে আনা মোটেও ঠিক নয়। বিশেষ করে সেইসব নির্দোষ বন্ধুদের যাদের দূরতম সম্পর্ক নেই। মৌনী এবং আমি পুরো সময় নিজেদের শালীনতা বজায় রেখেছি। যারা বিচ্ছেদের নিয়ে নানা সংবাদ প্রকাশ করছেন তাদের কাছ থেকেও আমরা একই ধরনের শালীন আচরণ প্রত্যাশা করি।’


বিজ্ঞাপন


কোনো রকম সত্যতা যাচাই ছাড়া গণমাধ্যমগুলো তাদের নিয়ে বানোয়াট গল্প তৈরি করছে উল্লেখ করে সুরজ  বলেন, ‘সংবাদমাধ্যমগুলো এমন কিছু গল্প বলছে যার কোনো অস্তিত্ব নেই। বিন্দুমাত্র যাচাই না করে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় আমি জোরালভাবে প্রতিবাদ করছি। আমাদের দুজনকে শান্তিতে থাকার সুযোগ দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করব। ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর